সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
ভোর রাত থেকেই বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন রাজ্যের সবকটি জেলার কোথাও না কোথা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিচহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যেও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কোথাও দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
বৃস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ মে শনিবার সকালের মধ্যেও আবহাওয়া আগের দিনের মতোই থাকার সম্ভাবনা। তবে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৪০-৫০ কিমি হওয়ার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৯ শতাংশ।

আসানসোল (২৭.৩)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (২৭)
বর্ধমান (২১.৪)
কোচবিহার (২১.১)
দার্জিলিং (১২.৮)
কালিম্পং (১৫.৫)
দিঘা (২৬.৪)
কলকাতা (২৯.১)
দমদম (২৭)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৫.৩)
মেদিনীপুর (২৬.৩)
শিলিগুড়ি (২১.৯)
শ্রীনিকেতন (২৫.৬)
সুন্দরবন (২৭.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল
বহরমপুর (৩৭)
বাঁকুড়া (৪১.১)
বর্ধমান (৩৭)
কোচবিহার (২৮.২)
দার্জিলিং (১৯.৪)
কালিম্পং (২৩)
দিঘা (৩৫.৫)
কলকাতা (৩৫.৪)
দমদম (৩৭.৭)
কৃষ্ণনগর ( ৩৬.৮)
মালদহ (৩৪.১)
মেদিনীপুর (৩৯)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (৪০)
সুন্দরবন












Click it and Unblock the Notifications