পুজোর আগে নিম্নচাপ-বৃষ্টি-দুর্যোগ-তাপমাত্রা হ্রাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপ-বৃষ্টি-দুর্যোগ-তাপমাত্রা হ্রাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মঙ্গলবারে পূর্ব মেদিনীপুরে এবং বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে কালিম্পং-এ তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাো হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় তাপমাত্রা তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও তারপরের ২-৩ জিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর এবং বুধবার পূর্ব মেদিনীপুরের সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

 কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া

কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সঙঅগে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

 নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা আপাতত তার স্বাভাবিক অবস্থানে থাকলেও, সোমবার থেকে পূর্ব দিকের অংশ খানিক দক্ষিণমুখী হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৩
বহরমপুর ২৬.৬
বাঁকুড়া ২৫
বর্ধমান ২৩
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৫.৬
দিঘা ২৬.৯
কলকাতা ২৫.৬
দমদম ২৫.৬
কৃষ্ণনগর
মালদহ ২৫.৯
মেদিনীপুর ২৫.১
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৫.৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৫)
বহরমপুর (৩২.২)
বাঁকুড়া (৩২.৭)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (২০.২)
দিঘা (৩৫.৪)
কলকাতা (৩১.৯)
দমদম (৩০.৯)
কৃষ্ণনগর (৩২.8)
মালদহ (৩৩.৮)
মেদিনীপুর (৩২.৩)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (৩৪.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+