Weather News: কুয়াশার দাপটের সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে তাপমাত্রা! একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গের ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে রোদের তেমন চড়া ভাব নেই। ন্যূনতম তাপমাত্রা রবিবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে রাজ্য জুড়ে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং এব কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘন্টায় বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৪ দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিনও সকালে বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। বাঁতুড়ার মতো কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির মতো কুয়াশা পড়তেও দেখা গিয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে কুয়াশা থাকবে। তবে কুয়াশা কেটে গেলে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২০.৪ (১৬.৭)
বহরমপুর ১৪.২ (১৪.৪)
বাঁকুড়া ২০.১ (১৮.৫)
বর্ধমান ১৯ (১৮)
কোচবিহার ১৬.৩ (১৪.৬)
দার্জিলিং ৮.৯ (১০)
কালিম্পং ১৩ ( ১৩)
দিঘা ২২.১ (২০.৩)
কলকাতা ২১.৫ (২০.৭)
দমদম ২১.৫ (২০.৯)
কৃষ্ণনগর ১৬.৬ ( ১৬.৬)
মালদহ ২০.৩ (১৯.২)
মেদিনীপুর ২২.৩ (২১.৫)
শিলিগুড়ি ১৭.২ (১৯.৬)
শ্রীনিকেতন ২০ ( ১৭.৪ )
সুন্দরবন ২২.৫ (২২.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.৭)
বহরমপুর (৩০)
বাঁকুড়া (৩২)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৪.৪)
কালিম্পং (২১.৫)
দিঘা (২৯)
কলকাতা (২৯.৪)
দমদম (৩০)
কৃষ্ণনগর (৩১.২)
মালদহ (৩১.১)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (৩২.৩)
শ্রীনিকেতন (৩০.৮)
সুন্দরবন (২৭.৫)












Click it and Unblock the Notifications