কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের! দুর্যোগের আশঙ্কা বাংলার জেলায় জেলায়
বাংলায় ভোটের পারদ চরমে উঠেই রয়েছে। তবে পঞ্চম দফা ভোটের আগে রাজ্যে শহরে সামান্য বলেও পরদ পতনের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
বাংলায় ভোটের পারদ চরমে উঠেই রয়েছে। তবে পঞ্চম দফা ভোটের আগে রাজ্যে শহরে সামান্য বলেও পরদ পতনের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার শহর ও শহরতলির জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকই থাকবে।

কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে মেঘলা। মাঝে মেঘের ফাঁক দিয়ে দেখা মিলতে পারে রৌদ্রের। এদিনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা।

ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাসে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
হাওয়া অফিস জানিয়েছে, সমস্তজেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও বেশি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও। গত রবিবার কালবৈশাখীর পর সোমবার থেকে খানিক ঠান্ডা ছিল আবহাওয়া। মঙ্গলবার থেকে ফের গরমের দাপট শুরু হয়। পাঁচদিন পর ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাসে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস।

আলিপুরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতাংশ বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কালবৈশাখীর পূর্বাভাসের সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।












Click it and Unblock the Notifications