Weather Forecast: মৌসুমি বায়ুর অগ্রগতিতে উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে চলবে তাপপ্রবাহ

Weather Forecast:বিলম্বিত বর্ষা এবার। পূর্ব ঘোষণা মতো বিলম্বিত বর্ষা কেরলে ৪ জুন প্রবেশ করার কথা ছিল। কিন্তু ৪ জুনের পরিবর্তে বর্ষা প্রবেশ করল ৯ জুন। দেরিতে হলেও স্বস্তির বৃষ্টি নিয়ে কেরল দিয়ে ভারতে প্রবেশে করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সেই আবহেও বাংলায় দুমুখো আবহাওয়া অব্যাহত।

এবা প্রাক বর্ষার বৃষ্টির দেখার নেই বাংলাতে। তবে উত্তরবঙ্গের জন্য খুশির খবর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে। মৌসুমি বায়ুর অগ্রগতি হওয়া বর্ষা নামার অপেক্ষা উত্তরবঙ্গে।

image of cloudy weather

আবহাওয়ার পূর্বাভাস ৯ থেকে ১৫ জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। মৌসুমি বায়ুর প্রবেশে বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহবিদরা। তবে দক্ষিণবঙ্গের জন্য এখনই খুশির খবর নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তীব্র দাবদাহ, অসহ্য গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ৯ থেকে ১৩ জুন পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে। এখনই বর্ষা ঢোকার সম্ভাবনা নেই বাংলায়। ১৩ জুনের পর কোনো খুশির খবর মিলতে পারে দক্ষিণবঙ্গের জন্য।

শুক্রবার কেরলে প্রবেশ করে গিয়েছে বর্ষা। বৃহস্পিতবার রাত থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছিল। এদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরলে সক্রিয় হয়ে উঠল। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মধ্য আরব সাগর থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব আরব সাগর, কেরল, এবং তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

image of rain in kolkata

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম অভিমুখে রওনা দিতেই কেরলে ঢুকে পড়ে বর্ষা। তার জেরে শুরু হয়েছে ভারী বৃষ্টি। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের ফলে কে উপকূলে দুর্যোগ থেমে গিয়েছিল। এবার বৃষ্টি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। একইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

কেরলে বর্ষা প্রবেশ করার সঙ্গে সঙ্গে মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও আগামী সপ্তাহ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। সেইসঙ্গে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। শুক্রবার থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া।

গত কয়েকদিনে প্রবল তাপপ্রবাহ চলছে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। এমনকী এবার দার্জিলিংকেও ছাড়েনি রুক্ষ আবহাওয়া। তবে এবার মৌসুমি বায়ুর হাত ধরে বর্ষা প্রবেশ করায় উত্তরবঙ্গ হাঁসফাঁস অবস্থা থেকে রক্ষা পাবে। কবে দক্ষিণবঙ্গের ত্রাহি ত্রাহি রব ঘুচবে, এখন তার অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+