Weather News: ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সংলগ্ন জেলায়, কোন জেলায় কেমন বৃষ্টি জানুন একনজরে
অবশেষে বর্ষা কি দাপট দেখাতে শুরু করল দক্ষিণবঙ্গে! আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার। উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী চার দিন মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

কলকাতা-লাগোয়া জেলাগুলিকেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই একাধিক দেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনি ও রবিবার উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টি হওয়ার কথা। অনেক জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা।
রবিবারও বৃষ্টির ধারা বজায় থাকবে। রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী, রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিহারের পাটনা থেকে পশ্চিমবঙ্গর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হয়ে মিজোরামের উপর রয়েছে। অন্য একটি উত্তরপ্রদেশ ও বিহারের উপর অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বিহারের উপর থেকে আর একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গপসাগর পর্যন্ত বিস্তৃত।
এর ফলে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং-এ আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে অতিভারী বৃষ্টি হবে। দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুরে ও মালদহে বজ্রপাতসহ মাঝারি বৃষ্টি হতে পারে। ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির ধারা জারি থাকবে উত্তরবঙ্গের ৮ জেলায়।












Click it and Unblock the Notifications