Weather news: পারদ চড়বে ৪২ ডিগ্রিতে, পশ্চিম-উত্তর পশ্চিম শুষ্ক হাওয়ার দাপটে তাপপ্রবাহের সম্ভাবনা শহরে
শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। তারপরে আর বৃষ্টি নেই। আগামী কয়েকদিন বৃষ্টির আশাও তেমন নেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা চড়বে ৪২ ডিগ্রি সেলসিয়ায়ে। দীর্ঘ মেয়াদি এমন গরমের দাপট এর আগে কখনও দেখা যায়নি এপ্রিল মাসে।

তাপমাত্রা চড়বে ৪২ ডিগ্রিতে
গরম কমবে না উল্টে বাড়বে। এবং এই গরম দীর্ঘমেয়াদী হবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৫ দিন ধাপে ধাপে ধাপে তাপমাত্রা আরও বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেই তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। চৈত্রের শেষে বৈশাখের শুরুতে এই পরিমান তাপমাত্রা বৃদ্ধি আগেও ঘটেছে। তবে সেটা এতদিন ধরে কখনও থাকেনি । সেটাই এবার অবাক করছে আবহাওয়াবিদদের।

কেন বাড়ছে তাপমাত্রা
চৈত্রের শেষ থেকে তাপমাত্রা এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে উত্তর এবং উত্তর পশ্চিম শুষ্কবায়ু। রাজ্যের উপর দিয়ে বয়ে চলেছে সেই শুষ্ক উষ্ণ বাতাস তার জেরেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এবং এই হাওয়ার দাপট আরও ৫ দিন পর্যন্ত রাজ্যে থাকবে। অর্থাৎ আগামী ১৫-১৬ এপ্রিল পর্যন্ত এই শুষ্কবাতাসের প্রভাব রাজ্যের উপরে থাকবে। সেকারণে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হবে।

বৃষ্টির আশা নেই
কলকাতায় শেষবার বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। তারপরে আর বৃষ্টি হয়নি। এপ্রিল মাসে সাধারণত এটা হয় না। চৈত্র মাসকে ঝড়-বৃষ্টির মাসই বলা হয়ে থাকে। গরম পড়লেও মাঝে মাঝেই বিকেলে ঝড়-ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা নেমে যায়। কিন্তু সেটা এবার হয়নি। এবার ১ এপ্রিলের পর আর ঝড়-বৃষ্টির দেখা মেলেনি। তাপমাত্রা বাড়তে শুরু করেছিল ১ এপ্রিলের পর থেকেই। তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করেছে। সেটা ধাপে ধাপে বাড়তে বাড়তে অনেকটাই চড়ে গিয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও চড়বে তাপমাত্রা
মার্চ মাস থেকেই পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। ঝকঝকে আকাশে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। পাহা়ড় বেড়ানোর সবচেয়ে ভাল সময় এটাই। মাঝে কয়েকদিন হালকা বৃষ্টি হলেও তেমন কিছু ঘটেনি। উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে তাপমাত্রা চড়তে শুরু করবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির আর তেমন কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।












Click it and Unblock the Notifications