দক্ষিণবঙ্গে লু-এর সতর্কবার্তা! বাংলায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব কবে থেকে, কী বলছে আবহাওয়া দফতর

আপাতত পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণিঝড়র মোখার সম্ভাব্য প্রভাবের কথা বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে পরোক্ষ প্রভাব তো পড়েইছে। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় লু বওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১০ মে বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে।

তাপপ্রবাহ

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনওরকমের পূর্বাভাস নেই। আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি বৃস্পতিবারের মধ্যে বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। মালদহ ও দুই দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-এর কাছে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১১ মে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় লু বওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

তাপপ্রবাহ

গাঙ্গেয় পশ্চিমচবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে। সোমবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রির কাছে। দক্ষিণবঙ্গ জুড়েই গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১২ মে থেকে তাপমাত্রা কিছুটা কমতে পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম ও অস্বস্তির আবহাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ২৩ শতাংশ।

তাপপ্রবাহ

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৮ (২৬.৭)
বহরমপুর ২৮ ( ২৬.৪)
বাঁকুড়া ২৮.৪ (২৬.৪)
বর্ধমান ২৫.৮ (২৫)
কোচবিহার ২৩.৭ (২২.৬)
দার্জিলিং ১২.২ (১২.৪)
কালিম্পং ১৫.৫ ( ১৫.৬)
দিঘা ২৭.৫ (২৭.৪)
কলকাতা ২৯.৫ (২৮.৭)
দমদম ২৯.৬ (২৮.২)
কৃষ্ণনগর ২৬.৬
মালদহ ২৯.১ (২৫.৯)
মেদিনীপুর ২৮.৩ (২৭.৫)
শিলিগুড়ি ২৭.১ (২৬)
শ্রীনিকেতন ২৭ (২৫)
সুন্দরবন ২৭.৫ (২৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪১.৬)
বহরমপুর (৩৮)
বাঁকুড়া (৪২.৬)
বর্ধমান (৪১)
কোচবিহার (৩৪.৯)
দার্জিলিং (২১.৬)
কালিম্পং (২৬.৪)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৮.৫)
দমদম (৩৯.৫)
কৃষ্ণনগর ( ৪০ )
মালদহ (৪০)
মেদিনীপুর (৩৯.৭ )
শিলিগুড়ি (৩৭.৫)
শ্রীনিকেতন (৪২)
সুন্দরবন ( ৩৪.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+