রাজ্য জুড়ে তাপপ্রবাহ এবং অস্বস্তির আবহাওয়া! সতর্কতা জারি করে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা, জানাল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতর জানিয়েছে, সাধারণভাবে রাজ্যের ওপরে পশ্চিমী কিংবা উত্তর পশ্চিমী শুকনো হাওয়ার প্রভাব রয়েছে। ১৫ এপ্রিল শনিবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। এলাকার সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। এছাড়াও আগামী ৫ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষ গরমের পাশাপাশি অস্বস্তি অনুভব করবেন। এই গরমটা সাধারণ মানুষ গা সওয়া হলেও শিশু, বয়স্ক কিংবা গুরুতর রোগে যাঁরা আক্রান্ত তাঁদের ক্ষেত্রে সমস্যার হতে পারে। এছাড়াও যাঁরা দীর্ঘ সময় ধরে রোঁদে কাজ করেন, তাঁদের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দুপুর কিংবা বিকেলের দিকে হিট ক্র্যাম্প এবং হিট র্যাশ তৈরি হতে পারে।
এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার উপায়ও বলেছে আবহাওয়া দফতর। দীর্ঘ সময় গরমের মধ্যে থাকবে বারণ করা হয়েছে। পোশাক পরতে হবে সুতির এবং তা হাল্কা হতে হবে। যার রঙও হতে হবে হাল্কা এবং ঢিলেঢালা। ছাতা কিংবা টুপির মাধ্যমে মাথা ঢাকতে হবে। জল তেষ্টা না পেলেও প্রচুর পরিমাণে জল খেতে হবে।

বেলা ১১ টা থেকে ৪ টের মধ্যে সূর্যের তাপ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রবল শ্রমের কাজটা তুলনামূলক দিনের ঠাণ্ডা সময়ে করতে পারলে ভাল। বাইরে কাজ করলে, কাজের মধ্যে বিশ্রামের সময়টা বাড়াতে হবে। অন্তঃসত্তা মহিলা এবং যাঁদের শারীরিক পরিস্থিতি ভাল নয়, তাঁদের দিতে নজর দিতে হবে।
যদি হিট স্ট্রোকের কোনও লক্ষণ কেউ দেখতে পান, কিংবা হিট র্যাশ এবং হিট ক্র্যাম্পের মতো পরিস্থিতি তৈরি হয়, মাথা ধরা, শরীর দুর্বল লাগে, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন কিংবা অজ্ঞান হয়ে পড়েন, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications