আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনায় আদৌ কি মিলবে স্বস্তি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
সকাল থেকে কোথাও কোথাও আকাশ মেঘলা। তবে এদিন কোথাও বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। সোমবার থেকে পরবর্তী ৫-৬ দিন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেক্ষেত্রে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে নাজেহাল হবেন সাধারণ মানুষ।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলিসয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা ঘন্টা অর্থাৎ ১২ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কোথাও কোথাও আরও চার ডিগ্রি বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৪০ ছুঁই-ছুঁই।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে ১৩ এপ্রিলের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। তারপর তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৫)
বহরমপুর (২১.৬)
বাঁকুড়া (২৩.৮)
বর্ধমান (২৪.৮)
কোচবিহার (২০.১)
দার্জিলিং (১১)
কালিম্পং (১২.৮)
দিঘা (২৪)
কলকাতা (২৭)
দমদম (২৬.৮)
কৃষ্ণনগর (২২.৪)
মালদহ (২৪.৭)
মেদিনীপুর (২৪.১)
শিলিগুড়ি (২১.৭)
শ্রীনিকেতন (২২.৫)
সুন্দরবন (২৪)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৫)
বহরমপুর (৩৬.৮)
বাঁকুড়া (৩৯.২)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩৩.৫)
দার্জিলিং (২০.৬)
কালিম্পং (২৪.৬)
দিঘা
কলকাতা (৩৭)
দমদম (৩৭)
কৃষ্ণনগর (৩৮.৪)
মালদহ (৩৮.১)
মেদিনীপুর (৩৭)
শিলিগুড়ি (৩৬.২)
শ্রীনিকেতন (৩৮)
সুন্দরবন (৩৪.৫)












Click it and Unblock the Notifications