পয়লা বৈশাখে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? উত্তরবঙ্গের অবস্থাই বা কেমন? একনজরে আপডেট
মাঝে দিন কয়েক ক্ষান্ত দিয়ে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের খবর। অর্থাৎ পয়লা বৈশাখের পর ঝড়বৃষ্টির দাপট থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা কমলেও, আগামী সপ্তাহে ফের হলুদ সতর্কতা জারি হয়েছে।
জঙ্গলমহল, পুরুলিয়া, বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া শুষ্ক থাকলেও, রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ফের হালকা-মাঝারি বর্ষণ হতে পারে।

১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম জারি থাকবে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়তে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। ফলে পয়লা বৈশাখ অস্বস্তিতেই কাটবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহান্তে ঝড়বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এমনকী আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টি চলতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications