সপ্তাহান্তে আবহাওয়ার বদল! রবিবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা, শীতের রেশ আর ক'দিন? জানুন

সরস্বতী পুজোর দিনে হালকা শীতের আমেজ বজায় ছিল। আর সেই তাপমাত্রা শনিবার পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আজ সকালে এবং সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হলেও, রবিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে ধীরে ধীরে উষ্ণতা বাড়তে শুরু করতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী সপ্তাহ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে পারে। যে কারণে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। তবে হাওয়া অফিস জানিয়েছে যে, এখনই গরম পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিবর্তন। বর্তমানে পাকিস্তান এবং জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। সেইসঙ্গে ২৬ জানুয়ারির দিকে আরও একটি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে রোদের তেজ বাড়লে অস্বস্তি কিছুটা বাড়তে পারে।

শীতের শেষ দিন এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি হাওয়া অফিস। তবে সোমবার থেকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে ঠান্ডার দাপট অনেকটাই কমে যেতে পারে।

শনিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গে মোটামুটি শীত থাকবে। রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে।

এদিকে ভোরের দিকে কুয়াশার দাপটও থাকছে একাধিক জেলায়। দৃশ্যমানতা কম থাকার কারণে গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে, উত্তরবঙ্গের আবহাওয়ার আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একইরকমই থাকবে। পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা নেমে ৩-৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। সমতলের জেলাগুলিতেও তাপমাত্রা থাকতে পারে ১০-১৫ ডিগ্রির মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+