Weather Alert: পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডা! আবহাওয়ার ভোল বদলের পূর্বাভাস হাওয়া অফিসের
Weather Alert: পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, শ্রীনিকেতন ও বাঁকুড়ায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয়ের কাছাকাছি। তবে অচিরেই এই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিন তিনেক পরেই তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে তারপরের দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে এরপরের দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৪ ডিগ্রিতে, বাঁকুড়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিন ১০ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ৯.১ ডিগ্রিতে, শ্রীনিকেতন ৯.২ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিন তিনেক পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ঠান্ডার আমেজে বাধা দিতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৪.৫) | ১১.৩ ( ১২.৯) |
| বহরমপুর | (২৩.৪) | ১৩.৬ ( ১৪.২) |
| বাঁকুড়া | (২৪) | ৯.৪ (১০.৭) |
| বর্ধমান | (২৫) | ১০ (১১) |
| কোচবিহার | (২৭.৫) | ১০.৬ (১০.৭) |
| দার্জিলিং | (১১.৮) | ৪.৮ (৫.২) |
| কালিম্পং | ( ১৫) | ১০.৩ (৯.৩) |
| দিঘা | (২৬.৩) | ১২ (১২) |
| কলকাতা | (২৪.৩) | ১৫.১ (১৪.১) |
| কৃষ্ণনগর | ---------- | ১১.৮ (১২) |
| মালদহ | (২৪) | ১৪.২ (১৪.৯) |
| মেদিনীপুর | (২৪.৫) | ১৩ (১২.৬) |
| পুরুলিয়া | (২৬.৩) | ৯.১ (১০.১) |
| শিলিগুড়ি | (২৮.৮) | ৯.৮ (১০) |
| শ্রীনিকেতন | (২৩.৮) | ৯.২ (১০.৬) |
| সুন্দরবন | (২৫) | (১৪) |












Click it and Unblock the Notifications