Weather Alert: পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডা! এই আবহাওয়া কতদিন, একনজরে বাংলার পূর্বাভাস

Weather Alert: কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। অর্থাৎ ঠান্ডা রয়েছে। এই আবহাওয়া আগামী চার থেকে পাঁচ দিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া প্রায় একইরকম থাকবে। আগামী ২৪ ঘন্টায় বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, যেহেতু উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, সেই কারণে রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা বেশি কমছে উত্তরের জেলাগুলির তুলনায়। আগামী কয়েকদিনেও পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৯-১০ ডিগ্রির আশপাশে থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা কমবেশি একই রকমের থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Alert

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি এইসব জেলাগুলির কোনও কোনও জায়গায় পরবর্তী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রিতে, পুরুলিয়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিনও ১১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৬ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.৭ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৬.৩) ১২.১ (১২.৭ )
বহরমপুর (২৫.৪) -------
বাঁকুড়া (২৬) ১০.৬ ( ১০.৪)
বর্ধমান (২৭) ১১ (১১)
কোচবিহার (২৮.১) ১৭.১ (১২.৯)
দার্জিলিং (১৪.৮) ৫.৮ (৬.৮)
কালিম্পং ( ১৫.৫) ১১.৫ (১১.৫ )
দিঘা (২৭.৫) ১৩.২ (১২.৮ )
কলকাতা (২৪.৯) ১৪.৬ (১৫.৫)
কৃষ্ণনগর (২৪.৪) ১৪ (১৪.৪)
মালদহ (২৪.৪) ১৪.৮ (১৫.৪)
মেদিনীপুর (২৬.২) ১৩.৩ (১৩)
পুরুলিয়া ------- ১০.৩ (৯.৮)
শিলিগুড়ি (২৯.৬) ১২.৪ (১২.২)
শ্রীনিকেতন (২৪.৮) ১১ (১০.৬)
সুন্দরবন (২৭.৫) ১৫ (১৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+