বিকেল থেকে বজ্রপাত-সহ বৃষ্টি ও দমকা হাওয়া! বাংলার পাঁচ জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের
Weather Alert: মঙ্গলবার বিকেল থেকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও দক্ষিণ বর্ধমানে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা ঝাড়খণ্ডের ওপর দিয়ে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের ওপরে আসছে। এর ফলে উত্তরবঙ্গে ১৯-২৩ মার্চ ও দক্ষিণবঙ্গে ১৯-২১ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ের জন্য সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। তবে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বিকেল থেকে রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন রাজ্য জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে এর পরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২১ (২১.৬)
বহরমপুর ২৩.৪ (২২)
বাঁকুড়া ১৯.৮ (২১.৯)
বর্ধমান ২১.৮ (২১.৮)
কোচবিহার ১৫.১ (১৫.১)
দার্জিলিং ৯.২ (৯.৬)
কালিম্পং ১৪.৪ (১৪.৫)
দিঘা ২১.৩ (২০.৮)
কলকাতা ২৩.৭ (২৪.৬)
দমদম ২৪.২ (২৩.৪)
কৃষ্ণনগর ২২ (২১.৮)
মালদহ ২৪.৩ (২৩.৬)
মেদিনীপুর ২২.৬ (২৪.২)
পুরুলিয়া ১৭.১ (২০.১)
শিলিগুড়ি ১৪.২
শ্রীনিকেতন ২০.৫ (২২.২)
সুন্দরবন ২০.৫ (১৯)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২)
বহরমপুর (৩৩)
বাঁকুড়া (৩২.২)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩৩.৬)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২১.৫)
দিঘা (৩১.৬)
কলকাতা (২৯.৭)
দমদম (৩০.৯)
কৃষ্ণনগর (৩১)
মালদহ (৩৪.৪)
মেদিনীপুর (৩১)
পুরুলিয়া (৩৩.৩)
শিলিগুড়ি (৩৪.৫)
শ্রীনিকেতন (৩২.৯)
সুন্দরবন (৩১)












Click it and Unblock the Notifications