সোমবার আবহাওয়ায় বড় পরিবর্তন, কমবে কি তাপমাত্রা? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather Alert: রাজ্যের অধিকাংশ জায়গাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি ওপরে রয়েছে। সকাল গড়িয়ে দুপুর হতেই আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে। এদিন কোনও কোনও জেলায় বৃষ্টি স্বস্তি দিলও, সোমবার থেকে এর পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে, এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার একমাত্র দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে।
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। হাল্কা বৃষ্টি হতে পারে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আপাত মঙ্গলবার ও বুধবারেও কোনও জেলাতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিনে দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৬.৭) | ২১ (২৪.৭) |
| বহরমপুর | ---------- | ২৪.৬ |
| বাঁকুড়া | (৩৭.৭) | ২১.৮ (২৪.৪) |
| বর্ধমান | (৩৭) | ২৩.৮ (২৬) |
| কোচবিহার | (৩২.৬) | ২২.৬ (২০.১) |
| দার্জিলিং | (১৮.৮) | ১১.৪ (১১.৮) |
| কালিম্পং | (২০.৫) | ১৮.৮ (১৬.৮) |
| দিঘা | (৩৩.৬) | ২৪.৬ (২৫.৭) |
| কলকাতা | (৩৫.১) | ২৬.৫ (২৭.৩) |
| দমদম | (৩৬.২) | ২৪.৭ (২৭.৪) |
| কৃষ্ণনগর | (৩৫.৪) | ২০.২ (২০.৬) |
| মালদহ | (৩১.৪) | ২৫.৬ (২৫.১) |
| মেদিনীপুর | (৩৭.৫) | ২৫.১ (২৭.৬) |
| পুরুলিয়া | (৩৬.৭) | ২০.১ (২১.৫) |
| শিলিগুড়ি | (৩৪.২) | (১৮.২) |
| শ্রীনিকেতন | (৩৫) | ১৯.৬ (২৪) |
| সুন্দরবন | (৩২) | ২৬ (২৫.৫) |












Click it and Unblock the Notifications