তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! রবিবার পর্যন্ত বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
Weather Alert: মধ্যে শুক্রবার খানিকটা রেহাই দিয়ে এদিন থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিস ডিগ্রি পেরিয়ে ছত্রিশ ডিগ্রির পথে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ওপরে ছিল। বাঁকুড়ায় ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ৩৫ ডিগ্রি। পানাগড়ে ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ছিল ৩৪.৪, শ্রীনিকেতনে ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশেই দমদম ও সল্টলেকে ছিল যথাক্রমে ৩৩.৬ ও ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
বৃহস্পতিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেত পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকবে।
শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও হাল্কা আবার কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রায় আপাতত কোনও পরিবর্তন হবে না।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় আবার হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৪) | ১৮.৯ ( ১৯.১) |
| বহরমপুর | (১৯.৪) | |
| বাঁকুড়া | (৩৫.১) | ১৮.৩ (১৮.৪) |
| বর্ধমান | (৩৫) | ২০.২ (১৫.৬) |
| কোচবিহার | (৩১.৫) | ১৫.১ (১৫.১) |
| দার্জিলিং | (১৭.৬) | ৭.৮ (৯.৪) |
| কালিম্পং | (২০) | ১৩.৩ (১৪.৫) |
| দিঘা | (৩২.৮) | ২৪.৮ (২৪.১) |
| কলকাতা | (৩২.৪) | ২৫.৬ ( ২৪.৭) |
| দমদম | (৩৩.৬) | ২৪.৪ (২৩.৬) |
| কৃষ্ণনগর | (৩৩) | ১৭.২ ( ১৬.৮) |
| মালদহ | (৩৩) | ২০.৩ (২০) |
| মেদিনীপুর | (২২.৫) | |
| পুরুলিয়া | (১৫.১) | |
| শিলিগুড়ি | (৩৩.২) | ১৪.৬ ( ১৪.৪) |
| শ্রীনিকেতন | (৩৩.৪) | ১৮.৪ (১৬.৬) |
| সুন্দরবন | (৩১.৯) | ২২.৫ (১৮.৫) |












Click it and Unblock the Notifications