WBJEE Results 2024: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, বাঁকুড়া থেকে প্রথম কিংশুক পাত্র
WBJEE Results 2024: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। গত ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবার ১,৪২,৬৯৪ জন পরীক্ষার্থী জয়েন্টের পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা শেষ হওয়র ৩৮ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ হল। সাড়ে চারটের পর থেকে অনলাইনে ফলাফল জানা যাবে। এমনটাই জানা গিয়েছে।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিভবার সল্টলেকের রূপান্ন ভবন থেকে আনুষ্ঠানিক ভাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Results 2024) প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান। যেখানে এবার বাংলার উচ্চ মাধ্যমিক বোর্ডের পরিক্ষার্থীদের সঙ্গে সিবিএসই বোর্ডের একেবারে সমানে টক্কর লক্ষ্য করা গিয়েছে।

ফলাফল ঘোষণার পাশাপাশি ১০ জনের মেধা তালিকাও (WBJEE Results 2024) ঘোষণা করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রথম ১০ এ থাকা চারজনই উচ্চ মাধ্যমিক বোর্ডের। চারজন সিবিএসই আর দুজন আইসিএসসি বোর্ডের পরিক্ষার্থী।
এই বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান জানান, ভালোর কোনও শেষ নেই। পশ্চিমবঙ্গ বোর্ডের পড়াশোনার মান ভালো হচ্ছে। শিক্ষ ব্যবস্থা ভালো হচ্ছে। আর সেই কারণেই এই ফলাফল বলে মন্তব্য করেন।
এক নজরে দেখে নিন এক থেকে ১০ জনের মধ্যে কারা কারা রয়েছেন-
জয়েন্টে (WBJEE Results 2024) এবার প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন শুভ্রদীপ পাল, যিনি কল্যাণীর বাসিন্দা। কৃষ্ণগরের বাসিন্দা বিবস্বন বিশ্বাস এবার বাংলা থেকে জয়েন্টে তৃতীয় হয়েছেন। শিলিগুড়ির ইরাদ্রি বসু খণ্ড চতুর্থ স্থানে আছেন। ময়ূখ চৌধুরী, নরেন্দ্রপুর থেকে এবার রাজ্য জয়েন্টে পঞ্চম হয়েছেন।
ষষ্ঠ হয়েছেন হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের অভীক দাস জয়েন্টে বাংলা সপ্তম স্থান অধিকার করেছেন। অষ্টম হয়েছেন কাঁকুড়গাছির অথর্ব সিঙ্ঘানিয়া। নবম স্থানে রয়েছেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে সৌনক কর। শেষ এবং দশম স্থানে রয়েছেন বিডিএম ইন্টারন্যাশনালের বিজিত মৈইশ।
বাঁকুড়ার কিংশুক পাত্র জানিয়েছেন, আমি খুবই খুশি হয়েছি। বাড়ি এবং অনলাইনে বিভিন্ন টিউশন পড়তাম। তাঁদের খুব বড় অবদান ছিল। বিভিন্ন ধরনের বই পড়েছি। সারাদিন পড়াশোনার মধ্যেই থাকতাম বলে জানিয়েছেন কিংশুক। অন্যদিকে কৃষ্ণগরের বাসিন্দা বিবস্বন বিশ্বাস জানিয়েছেন, এতটা ভালো ফল যে হবে তা ধারনা ছিল না। তবে ১ থেকে ১০ জনের মধ্যে যে থাকব তা মনে হয়েছিল। এমইন ফলাফলে আমি খুশি।
চারটের পর থেকে অনলাইনের মাধ্যমে (WBJEE Results 2024) দেখা যাবে। দুটি নির্দিষ্ট ওয়েবসাইটে এই ফলাফল জানা যাবে। সেগুলি হল - www.wbjeeb.nic.in এবং www.wbjee.in।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications