LIVE উচ্চ মাধ্যমিক রেজাল্ট: WB HS Results 2021 এ পাশের হার ৯৭.৬৯%
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার বেলা তিনটেয়। সাত লাখের বেশি পরীক্ষার্থী এদিন ফলাফল জানতে পারবেন। এদিন বিকেল চারটের পর থেকে রেজাল্ট ডাউনলোড করা যাবে উচ্চমাধ্যমিক কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে।
স্কুল থেকে অরিজিনাল মার্কশিট দেওয়া হবে কয়েকদিন পর থেকে। একনজরে দেখে নিন এই সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট।

প্রথম বিভাগে পাশ করেছে ৩১৯৩২৭ জন। গতবার ৯০ থেকে ১০০-এর মধ্যে ছিল ৩০২২০ জন কিন্তু এবার ৯০১৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে গতবার ছিল ৮৪৭৪৬ জন, এবার সেখানে ৪৯৩৭০ জন। ৭০-৭৯ শতাংশের মধ্যে গতবার ছিলেন ৯৬৮২৫ জন, এবার ৯৫৭৫৮ জন। ৬০-৬৯ শতাংশের মধ্যে গতবার ছিলেন ১১০২৬৫ জন, এবার ১৬৫১৮৬ জন।












Click it and Unblock the Notifications