মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা পর্ষদের
আগামী ২১ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন আগে মাধ্যমিকের ফল ঘোষণা হবে।
আগামী ২১ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন আগে মাধ্যমিকের ফল ঘোষণা হবে। আর এদিন জানানো হল, লোকসভা ফল ঘোষণার তিনদিন পর ২৭মে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে। সেদিন সকাল ১০টা থেকে কাউন্সিলের ওয়েবসাইটে ফল দেখা যাবে। এছাড়া এসএমএস করেও ফল জানা যাবে।

উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের হাতে সেদিনই মার্কশিট তুলে দেওয়া হবে। কাউন্সিলের তরফে তার আগে কৃতী ছাত্রছাত্রীদের নাম জানানো হবে। পরীক্ষা শেষের ৭৪দিনের মাথায় ফল ঘোষণা হতে চলেছে।
ফলাফল wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া রোল নম্বর এসএসএম করেও ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবে।












Click it and Unblock the Notifications