WBBSE Madhyamik 2025 Result: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, প্রথম আদৃত সরকার, মেধা তালিকায় ৬৬ জন
WBBSE Madhyamik 2025 Result; প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। এই বছর অর্থাৎ ২০২৫ সালে ৯,৮৪,৭৫৩ জন নাম নথিভুক্ত করে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫,৫৫,৯৫০ জন। এই বছর গতবারের তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা ৬৫ হাজারের বেশি বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ হল। যা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করলেন পর্ষদ সভাপতি। এছাড়াও এই বছর মার্কশিটে থাকছে বিশেষ কিউ আর কোড।
সাংবাদিক বৈঠক করে এদিন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আরও জানিছেন, এবার পাশের (WBBSE Madhyamik 2025 Result) হার সামান্য বেশি। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ। ভালো ফলাফলের নিরিখে সবার আগে আছে পূর্ব মেদিনীপুর, এরপর কালিম্পং এবং থার্ড পজিশনে আছে কলকাতা। পূর্ব মেদিনীপুরে এই বছবর পাশের হার ৯৬.৪৬ শতাংশ।

অন্যদিকে গত বছরের মতো এবারও মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী, এবার ১ থেকে ১০ মেধাতালিকার মধ্যে আছেন ৬৬ জন। প্রথম হয়েছেন রায়গঞ্জের আদৃত সরকার। সে পেয়েছে ৬৯৬ নম্বর। করোনেশন হাই স্কুলের পড়ুয়া সে। দ্বিতীয় হলেন মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) ও বাঁকুড়ার সৌম্য পাল(৬৯৪)। তৃতীয় হয়েছে বাঁকুড়া কোতলপুরের ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩।
এছাড়াও মেধা তালিকার চতুর্থস্থানে আছেন পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ও পূর্ব মেদিনীপুর সুপ্রতিক মান্না(৬৯২)। পঞ্চম স্থানে রয়েছে চারজন। আছেন সিঞ্চান নন্দী, চৌধুরী মহম্মদ আসিফ, দীপ্তজিৎ ঘোষ, সৌমিত্র করন।
ষষ্ঠ হয়েছে অঞ্চ দে, জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, রুদ্রনীল মাসন্ত, অঙ্কন মণ্ডল, অর্ঘ্যদ্বীপ মণ্ডল। সপ্তম স্থানে দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক, অরিত্রা দে, দেবাদ্রিতা চক্রবর্তী, সৌমিন রায়।
অষ্টম স্থানে রয়েছে অর্নিবাণ দেবনাথ, সত্যন সাহা, হাসিফ মেহবুব, মহম্মদ ইনজামূল হক, সৃজন প্রামাণিক, অরিত্র সাহা, শুভ্র সিনহা মহাপাত্র, অরিজিৎ মণ্ডল, স্পন্দন মৌলিক, শ্রীজয়ী ঘোষ, পাপড়ি মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, উদিতা রায়, অরিত্র সাঁতরা, পুস্পক রত্নম, অবন্তিকা রায়ের নাম আছে।
নবম স্থানে দেবাঙ্কন দাস, মৃন্ময় বসাক, অনিক সরকার, অরিত্রী মণ্ডল, দিশা ঘোষ, ময়ূখ বাসু, পরমব্রত মণ্ডল, অয়ন নাগ, অঙ্কুশ জানা, দ্যুতিময় মণ্ডল, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস,
মাধ্যমিক ২০২৫-এ দশম স্থানে থাকা পড়ুয়ারা হলেন কৌস্তভ সরকার, আমিনিয়া বানু, উবয় সদফ, প্রিয়ম পাল, তুহিন হালদার, দেবায়ন ঘোষ, শেখ আরিফ মণ্ডল, সম্যক দাস, স্বাগত সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, বিশরুতা সামন্ত, সায়ন বেজ, সোহম সাঁতরা, শৌভিক দিন্দা, রাহুল রিকতিয়াজ।
Madhyamik 2025 Result: কীভাবে অনলাইনে দেখবেন ফলাফল -
আজ শুক্রবার সকাল ১০ টা থেকেই অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল জানা যাবে। এজন্য এই লিঙ্কে - wbresults.nic.in কিংবা wbbse.wb.gov.in ক্লিক করতে হবে। এছাড়াও একাধিক বেসকারি পোর্টাল আছে। তার মাধ্যমেও ফল জানা যাবে।
প্রথমেই পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট লগ ইন করতে হবে। এরপরেই জানা যাবে ফল। এছাড়া অ্যাপের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য iresults.net/wbbse-app-এ যেতে হবে।
বেলায় স্কুল থেকে রেজাল্ট সংশ্লিষ্ট স্কুল থেকে নেওয়া যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications