আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন', মমতার মন্তব্য ঘিরে একাধিক প্রশ্ন

‘আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন', বক্তব্যের মাঝে হঠাত এহেন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, কেউ যদি এমন ভাবে তাতে আমার কিছু করার নেই বলেও মন্তব্য করলেন তিনি।

'আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন', বক্তব্যের মাঝে হঠাত এহেন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, কেউ যদি এমন ভাবে তাতে আমার কিছু করার নেই বলেও মন্তব্য করলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ করেই বিধানসভায় আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মমতার মন্তব্য ঘিরে একাধিক প্রশ্ন

সেই সময় অধিবেশনও শেষের মুখে। যদিও সেই সময়ে রাজ্যের রেশন পরিস্থিতির উপর বক্তব্য রাখছিলেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী।

শেষলগ্নে মুখ্যমন্ত্রীকে দেখেই চেয়ারম্যান বলে ওঠেন, মুখ্যমন্ত্রী আপনি কিছু যোগ করতে চান? এরপরেই রেশন ব্যবস্থা বাংলায় কীভাবে উন্নতি হয়েছে তা নিয়ে ব্যাখ্যা দিতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলের থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি। আর তা বলতে গিয়েই হঠাত করেন ' পলিটিক্যালি গবেট' প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা। বিশেষ করে যখন কেন্দ্রের কাছে দাবি চেয়েও কার্যত খালি হাতে তাঁকে ফিরতে হচ্ছে এই বিষয়ে বক্তব্য রাখছেন তখনই মুখ্যমন্ত্রী এহেন প্রসঙ্গ তোলেন।

বলেন, ''আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন। কিন্তু আমার কিছু করার নেই। রাজনীতিতে সবাই সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন তো কথা নেই।'' তবে হঠাত করে কেন এমন মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা অবশ্য স্পষ্ট নয়। এমনকি এর থেকে বেশি কোনও মন্তব্যও করতে চাননি তিনি

তবে বিধানসভাতে আসার আগে হঠাত করেই এদিন রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, দোলের পর সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই মুখ্যমন্ত্রীর রাজভবন যাওয়া।

তবে গত কয়েকদিন আগে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজভবনের বার্তা, সচিব নিয়ে সংঘাত দেখে বাংলার মানুষ। আর সেই সংঘাত পরিস্থিতি কিছুটা শান্ত হতেই রাজভবনে মমতা। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এরপরেই বিধানসভাতে গিয়ে এহেন মন্তব্য ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+