Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WB Madhyamik Result 2024: ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন জানুন

WB Madhyamik Result 2024: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! কাউন্টডাউন শুরু। সকাল ৯ টায় ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে।

এরপর সকাল পৌনে ১০ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল (WB Madhyamik Result 2024) জানতে পারবেন পরিক্ষার্থীরা। এমনটাই পর্ষদের তরফে বিস্তারিত জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, এবার ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে পর্ষদের তরফে।

WB Madhyamik Result 2024

WB Madhyamik Result 2024: অনলাইনে ফল জানা যাবে

এই বছর প্রায় সাড়ে ৯ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জীবনের সবথেকে বড় পরিক্ষার ফল প্রকাশ। অনলাইনের মাধ্যমে ফলাফল জানা যাবে। মাধ্যমিকের ফলাফল জানার জন্য দুটি ওয়েবসাইট আছে। একটি হল wbresults.nic.in এবং অন্যটি wbbse.wb.gov.in। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গিয়েও পরীক্ষার্থীরা ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2024) জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

WB Madhyamik Result 2024: কীভাবে ফল দেখবেন?

wbresults.nic.in এবং wbbse.wb.gov.in। যে কোনও একটি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ফলাফল (WB Madhyamik Result 2024) জানা যাবে। রেজাল্টের দিন ওয়েবসাইটগুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। সেখানে WBBSE মাধ্যমিক রেজাল্ট ২০২৪ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রোল নম্বর এবং ডেট অব বার্থ দিতে হবে। কনফার্ম করলেই স্ক্রিনে ভেসে উঠবে। তা ডাউনলোড করে সহজেই রেখে দিতে পারবেন।

অন্যদিকে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজাল্ট। আর সেটি হল - madhyamik result 2024। এছাড়াও আরও বেশ কয়েকটি অ্যাপ রয়েছে।

WB Madhyamik Result 2024: হার্ড কপি নেওয়া যাবে স্কুল থেকেও

ওয়েবসাইটের পাশাপাশি অফলাইনেও মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2024) জানা যাবে। সকাল ১০ টার পর থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট সংগ্রহ করতে হবে। এরপরে আজ বৃহস্পতিবারই স্কুলগুলি থেকে তা দেওয়া হবে। এমনটাই পর্ষদের তরফে স্কুলগুলিকে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Result 2024) শুরু হয় ২রা ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ তারিখ। পরীক্ষায় একাধিক বদল ছিল। বিশেষ করে সময়ে পরিবর্তন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয় পরীক্ষা। পাশাপাশি একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এমনকি প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকাতেও ছিল কড়া ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+