Exclusive: 'স্বামীকে বাঁচাতে হলে ইজ্জত দিতে হবে, না হলে ধর্মান্তরিত হও', শুনেই চমকে উঠেছিলেন রূম্পা
Murshidabad Waqf Violence Exclusive: ঘটনার পর থেকে কেটে গিয়েছে কয়েকদিন। ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠা সামসেরগঞ্জের অন্তর্গত অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাম বেতবনা গ্রাম। গত সপ্তাহে সেই গ্রামেই চলে ভয়ঙ্কর হামলা। দুষ্কৃতীদের অবাধ তাণ্ডবের সাক্ষী থেকেছে সেখানকার মানুষ। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের হামলায় ধূলিসাৎ হয়ে গিয়েছে সেখানকার একের পর এক মন্দির। অভিযোগ, মহিলাদের সম্মান নিয়ে পর্যন্ত হুমকি দিয়েছে হানাদার।
আর তা মনে (Murshidabad Waqf Violence Exclusive) পড়লেই রাতে এখনও ঘুম ভেঙে উঠে পড়ছেন রূম্পা মণ্ডল। সব কিছু হারিয়ে অন্যান্যদের মতোই একেবারে সাধারণ গায়ের এই গৃহবধূর ঠাই হয়েছে মালদহের পারলালপুর হাইস্কুলে। রূম্পা বলেন, সকাল থেকে রান্না করে খেতে বসেছিলাম। হঠাত করে চিৎকার চেঁচামেচি! সবাই বলছে ওরা সব কিছু জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। প্রাণে বাঁচতে সবাই ছুটে চলেছে।

রূম্পা বলছেন, কি করব বুঝে উঠতে পারছিলাম না প্রথমে। আর তা ভাবতে ভাবতেই একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ল। আর ভাঙচুর চালাতে শুরু করল। এমনকি রূম্পার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁকে ইজ্জত দেওয়ার হুমকি দেয়। এমনকি ধর্মান্তরকরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কোনও রকমে ওই এলাকা থেকে স্বামীকে বাঁচিয়ে দৌড় দেন পেশায় বিড়ি শ্রমিক রূম্পা মণ্ডল। তাঁর দাবি, পুলিশ প্রশাসন কিছুই করেনি। বরং বারবার সাহায্য চেয়েও পাওয়া যায়নি। বিএসএফ না আসলে যে কি হতো তা এখনও ভেবে শিউড়ে উঠছেন।
Murshidabad Waqf Violence Exclusive: বিএফএফের স্থায়ী ক্যাম্প চাই
ওয়ান ইন্ডিয়া বাংলাকে সাক্ষাৎকারে রূম্পা বলেন, বাড়িতে ওরা কিছু ঠিক রাখেনি। সব কিছু ভেঙে গুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশে আস্থা নেই। কে বিচার দেবে আমাদের? বাড়িতে ফিরলে তো আবার হামলা হতে পারে? এলাকায় স্থায়ী বিএসএফের ক্যাম্প না হলে কখনই বাড়ি ফিরবেন না বলেও বার্তা।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে সামসেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় রয়েছে বিএসএফ। অন্তত ৭ কোম্পানি বাহিনী মোতায়েন আছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা টেনশন এখনও কাজ করছে গোটা এলাকাজুড়ে। আতংকে স্থানীয় মানুষজন। যদিও পুলিশ পশাসনের দাবি সবকিছু ঠিক আছে। নতুন করে আর কোনও অশান্তির খবর নেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications