জনসংযোগ গড়ে তুলতে নয়া উদ্যোগ! স্থানীয় নেতৃত্বের থেকে প্রতিশ্রুতি আদায় 'অন্য' অনুব্রতের
রাগ সংবরণ করেছেন অনুব্রত। রাস্তা নিয়ে অভিযোগ পেলেই বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় নেতৃ্ত্বের থেকে প্রতিশ্রুতি আদায়ও করে নিচ্ছেন তিনি।
এমাসের শুরুর দিকে সিউড়ির পুরন্দরপুরে রাস্তার খারাপ হাল নিয়ে অভিযোগ করায় ক্ষেপে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অভিযোগকারী নেতাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে রাগ সংবরণ করেছেন অনুব্রত। রাস্তা নিয়ে অভিযোগ পেলেই বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় নেতৃ্ত্বের থেকে প্রতিশ্রুতি আদায়ও করে নিচ্ছেন তিনি।

অন্য অনুব্রত
এ এক অন্য অনুব্রতকে দেখছে বীরভূম। দিদির মতোই বলতে অভ্যস্ত ছিলেন, সব কাজ হয়ে গিয়েছে। ৯ বছরে বহু উন্নয়নের কাজ হয়েছে। তারই মধ্যে খারাপ রাস্তার অভিযোগ মানতে চাননি তিনি। কিন্তু পরিবর্তির পরিস্থিতিতে মেনে নিচ্ছেন অভিযোগ। উত্তেজনা সংবরণ করে ধৈর্য্য ধরে শুনছেন বুথ সভাপতির কথা। বলছেন সব একদিনে করা সম্ভব নয়।

ফিরে আসেনি সিউড়ির পুরন্দরপুরের চিত্র
এমাসের শুরুর দিকে সিউড়ির পুরন্দরপুরে বুথ ভিত্তিক সভার চিত্রটা ছিল অন্যরকমের। সেখানেই অনুব্রত মণ্ডল তৃণমূলেরই এক বুথ সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। খারাপ রাস্তা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ওই নেতা বলেন কাজ হয়নি। অনুব্রত প্রশ্ন ছিল বামেদের ৩৪ বছরে রাস্তার অবস্থাটা কতটা ভাল ছিল।

প্রতিশ্রুতি আদায় করছেন
খানিকটা হলেও এলাকায় এলাকায় রাস্তার বেহার দশার কথা স্বীকার করে নিচ্ছেন অনুব্রত মণ্ডল। আশ্বাস দিচ্ছেন বিষয়টি দেখবেন। পাশাপাশি কাজ হলে, তা ফল ভোটবাক্সে পড়বে, সেই প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন অনুব্রত মণ্ডল।

জনসংযোগে বুথ বুথে ৬০ জনের কমিটি
শাসকদলের তরফ থেকে বুথে বুথে ৬০ জনের কমিটি করে দেওয়া হয়েছে জনসংযোগের জন্য। তবুও কোথাও যেন ভয়। কোথাও গোষ্ঠী কোন্দলের অভিযোগ তো কোথাও রাস্তা খারাপ থাকার অভিযোগ। রাস্তার বিষয়টি নিয়ে আশ্বাস দিলেও, খয়রাশোলের গোষ্ঠী কোন্দলের বিষয়টি তিনি সামনে থেকেই উপলব্ধি করেন।












Click it and Unblock the Notifications