প্রবীণ সিপিএম নেতা বিনয় কোঙার সঙ্কটজনক, হাসপাতালে

বিনু
কলকাতা, ২৪ অগস্ট: সিপিএমের একদা ডাকাবুকো নেতা বিনয় কোঙার গুরুতর অসুস্থ। বাড়িতে পড়ে গিয়ে তাঁর কোমর ভেঙেছে। চোট লেগেছে হাতেও। মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

গত বুধবার বর্ধমান জেলার মেমারিতে নিজের বাড়িতে অসাবধানতাবশত পড়ে যান বিনয়বাবু। জখম হন। তাঁকে বর্ধমান শহরের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, বিনয় কোঙারের কোমরের একটি হাড় ভেঙে গিয়েছে। হাতে আঘাত লাগায় সেলাই করতে হয়। গুরুতর অসুস্থ হলেও প্রাণ সংশয়ের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

সিপিএম জমানায় বিনয় কোঙারের দাপটে বর্ধমানে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। নন্দীগ্রামে যখন আন্দোলন চলছে, তখন বিনয়বাবু বলেছিলেন, পার্টিকর্মীদের পাল্টা মার দিতে বললে ওদের (আন্দোলনকারীদের) 'লাইফ হেল' হয়ে যাবে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বিভিন্ন মহল থেকে বিনয়বাবুর বক্তব্যের সমালোচনা হয়। ২০১১ সালে সিপিএম তথা বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে গেলে বিনয় কোঙারও অন্তরালে চলে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+