Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জগন্নাথ মন্দির খুলে দিতেই রেলের বড় চমক, উলুবেড়িয়া, তমলুক হয়ে দিঘা ছুটবে Vande Metro! হাওড়ার আরও কাছে সৈকত শহর

Vande Metro: দীর্ঘ প্রতীক্ষার অবসান! পুণ্য অক্ষয় তৃতীয়ায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হল দিঘার জগন্নাথ মন্দির। দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে এই মন্দির তৈরির কাজ চলছিল। আর সেই কাজ শেষ হতেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। আর তা খুলতেই উপচে পড়ছে মানুষের ভিড়! আর সেই কথা ভেবেই এবার দিঘার রেল ব্যবস্থায় গতি আনতে চলেছে ভারতীয় রেল। বর্তমানে গরীব রথ সহ একাধিক ট্রেন চলে কলকাতা এবং দিঘার মধ্যে।

এবার আরও একধাপ এগিয়ে NamoBharat Rapid Rail অর্থাৎ Vande Metro চালানোর ভাবনা ভারতীয় রেলের। এমনটাই nativeplanet বলে একটি হিন্দি পোর্টালের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সেই প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্রেন চালু হলে অনেক আগে দিঘা পৌঁছে যাওয়া সম্ভব হবে।

Vande Metro

Vande Metro: কি বলছে রেল?

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, NamoBharat Rapid Rail আগে Vande Metro নামে পরিচিত ছিল। বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই নমো ভারত র‍্যাপিড রেলও স্বল্প দূরত্বের শহরগুলির মধ্যে বিশ্বমানের রেল পরিষেবা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই ভারতে দুটি নমো ভারত র‍্যাপিড রেল পরিষেবা চলছে। যা কিনা আহমেদাবাদ থেকে ভুজ এবং জয়নগর থেকে পাটনার মধ্যে চলছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দে ভারতের (Vande Bharat Express Train) এই মিনি সংস্করণ (Vande Metro) আরও ছোট ছোট কয়েকটি শহরের মধ্যে চালানো হবে। আর সেই তালিকায় হাওড়া-দিঘা রুট আছে বলে জানা যাচ্ছে। যদিও পূর্ব রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Vande Metro: দূরত্ব এবং যাত্রার সময়

ETNow NEWS মিডিয়ার রিপোর্টকে তুলে ধরে nativeplanet এর দাবি, হাওড়া থেকে দিঘার দূরত্ব প্রায় ১৮৬ কিলোমিটার। এই দূরত্ব ৩ ঘণ্টা সময়ে যাত্রা করে। হাওড়া-দিঘা নমো ভারত র‍্যাপিড রেল (Vande Metro) এই রুটের দ্রুততম ট্রেন হবে। মনে করা হচ্ছে তিন ঘণ্টারও কম সময়ে Vande Metro দিঘা পৌঁছে দেবে।

Vande Metro: স্টপেজ

হাওড়া থেকে দিঘা পর্যন্ত চালানো হবে Vande Metro অর্থাৎ NamoBharat Rapid Rail। আর এই দীর্ঘ পথে এই ট্রেন সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচদা, তমলুক, কাথিতে স্টপেজ দেবে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই ট্রেন চালু হলে যোগাযোগ ব্যবস্থায় বড় বদল আসবে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+