বন্দে মাতরম এবার সমস্ত স্কুলে বাধ্যতামূলক প্রার্থনা সঙ্গীত, এল নয়া নির্দেশিকা
রাজ্যের সমস্ত স্কুলে এবার থেকে 'বন্দে মাতরম' গানটিকে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া বাধ্যতামূলক হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নির্দেশ আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে চলেছে। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, "সব বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দেমাতরম। নবান্নে গিয়েই জারি করব নির্দেশিকা।"
গত মঙ্গলবার বিকাশ ভবনের পক্ষ থেকে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। ডিরেক্টর অফ স্কুলস ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন। রাষ্ট্রগান হিসেবে পরিচিত 'বন্দে মাতরম' আগামী সোমবার থেকেই স্কুলের প্রাত্যহিক প্রার্থনায় গাওয়া হবে।

উল্লেখযোগ্য যে, এতদিন স্কুলে জাতীয় সঙ্গীত 'জনগণমন'-এর পর রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি, বাংলার জল' গাওয়া হতো। মধ্যশিক্ষা দফতরের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন স্কুল শুরুর আগে এটি বাধ্যতামূলক ছিল।
তবে সংশয় রয়েছে। শিক্ষকেরা ও স্কুল কর্তৃপক্ষ দ্বিধায় যে, প্রার্থনায় কি শুধু 'বন্দে মাতরম' থাকবে নাকি 'জনগণমন'-ও? যদি দুটি গানই গাওয়া হয়, তবে তার ক্রম কী হবে? এছাড়া নিজস্ব প্রার্থনা সঙ্গীত রয়েছে এমন স্কুলগুলির জন্যও স্পষ্ট নির্দেশিকা নেই। তবে সরকারের তরফে তা শীঘ্রই স্পষ্ট করে দেওয়া হবে বলেই খবর।












Click it and Unblock the Notifications