Vande Bharat Express Train: উত্তরপাড়াতেই তৈরি হবে বন্দে ভারত! উদ্বোধন হয়ে গেল কারখানার, দেখুন প্রথম সেই ঝলক
Vande Bharat Express Train: ভারতীয় রেল (Indian Railaways) রেলের যাত্রীদের জন্য বড় খবর। খুব শীঘ্রই বাংলা থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleepler Train)। হাওড়া-দিল্লি রুটে এই ট্রেন চলবে বলে খবর। আর এর মধ্যেই আরও এক বড় খবর বাংলার মানুষের জন্যে। এবার উত্তরপাড়াতেই তৈরি হবে দেশের প্রযুক্তিতে তৈরি এই ট্রেন। আর সেই প্লান্টের কাজ শুরু হয়ে গেল।
এই ট্রেনের নির্মান টিটগড় রেল সিস্টেম (TRSL) এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড (BHEL) যৌথ ভাবে করবে। এই দুটি কোম্পানির অংশীদারিত্বে উত্তরপাড়ায় একটি প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেখানে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express Train) ট্রেন তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। যা খবর, নয়া এই প্লান্টে অন্তত ৮০ টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা যাবে।

Vande Bharat Express Train: এক নজরে বন্দে ভারতে বৈশিষ্ট?
- এটি দেশের প্রথম দীর্ঘ দূরত্বে স্লিপার ট্রেন হবে। যা কিনা Semi High-Speed-এ ছুটবে
- যাত্রীরা শুয়ে ভ্রমণের সুবিধা পাবেন, যা এতদিন বন্দে ভারত ট্রেনে ছিল না।
Vande Bharat Express Train: বন্দে ভারত স্লিপার ট্রেনে কী থাকবে?
- একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন
- স্মার্ট অনবোর্ড সিস্টেম
- অনেক বেশি সুরক্ষা এবং আরামদায়ক লেআউট
Vande Bharat Express Train: 24,000 কোটির মেগা কন্ট্রাক্ট
- বন্দে ভারত স্লিপার ট্রেন TRSL-BHEL যৌথ ভাবে তৈরি করবে।
- উত্তরপাড়ার ইউনিটে TRSL-BHEL অন্তত ৮০ টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে।
- এই দুটি কোম্পানিই ৩৫ বছর ধরে এগুলো রক্ষণাবেক্ষণ করবে।
- বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির জন্য টিআরএসএল-ভেলকে (TRSL-BHEL) প্রায় ২৪,০০০ কোটি টাকার একটি চুক্তি দেওয়া হয়েছে।
Vande Bharat Express Train: উত্তরপাড়ার প্লান্টের বিশেষত্ব
- উত্তরপাড়ার প্লান্ট অনেক বড় একটি জায়গা জুড়ে তৈরি করা হয়েছে।
- ভারতের একমাত্র সাইট যেখানে একই জায়গায় স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়ামের কোচ তৈরি করা যেতে পারে।
- বর্তমানে ৩০০ কোচ বানানোর ক্ষমতা রয়েছে এই প্লান্টের। প্রয়োজনে প্রতি বছর ৮৫০টি কোচে উন্নীত করা যেতে পারে।
Vande Bharat Express Train: উদ্বোধনে কারা কারা ছিলেন?
উত্তরপাড়ায় বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করতেই নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধন সম্প্রতি হয়। আর সেই অনুষ্ঠানে TRSL এর ভাইস চেয়ারম্যান এবং এমডি (MD) উমেশ চৌধুরী এবং BHEL এর অন্যতম আধিকারিক বাণী ভার্মা সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। দেখুন সেই কারখানার ছবি -

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications