Vande Bharat: হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে পুরী, কোনারক, চিলকা ঘোরাবে IRCTC! ফ্রি থাকা-খাওয়া
IRCTC-Vande Bharat Express Train: পুরী যাওয়ার প্ল্যান করছেন? ভাবছেন তো একা কীভাবে যাব? চিন্তা নেই। আইআরসিটিসির সঙ্গে একেবারে নিরাপদে এবং নির্ঝঞ্জাট ভাবে জগন্নাথধাম দর্শনে যেতে পারবেন। IRCTC সম্প্রতি দারুণ একটি প্যাকেজ ট্যুর (JagannathDham Tour Package) নিয়ে এসেছে। শুধু পুরী নয়, আশেপাশের বহু পর্যটন কেন্দ্রগুলিও ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেলের অধীনে থাকা এই সংস্থা। আর তা খুবই সস্তায়। একেবারে নামমাত্র টাকায় এই অফার নেওয়ার সুযোগ। এক নজরে জেনে নিন সমস্ত খুঁটিনাটি তথ্য-
IRCTC ট্র্যাভেল ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে PURI JAGANNATH DHAM YATRA-CONFIRMED TICKET- VANDE BHARAT (EHR128)। এই প্যাকেজ মাত্র ৪ দিন তিন রাতের। যে সমস্ত ভক্তরা জগন্নাথ দেব দর্শন করার ভাবছেন কিংবা কোনও ভাবে যেতে পারছেন না তাঁদের জন্যেই সুবিধা নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC-Vande Bharat Express Train)।

IRCTC-Vande Bharat Express Train: চিলকা, কোনারক এবং পুরী ঘুরে আসা যাবে
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই প্যাকেজের মধ্যে আপনি চিলকা, কোনারক এবং পুরী ঘুরে আসা যাবে। প্রথম দিন আপনাকে হাওড়া স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে বন্দে ভারত ট্রেনে সরাসরি পুরী পৌঁছতে হবে। দ্বিতীয় দিনে সকালের খাওয়াদাওয়া সেরে চিলকা ঘুরিয়ে দেখানো হবে। তৃতীয় দিনে একই ভাবে সকালে বেরতে হবে। এরপর সোজা কোনারক নিয়ে যাওয়া হবে। একেবারে এসি গাড়িতে আইআরসিটিসি সব জায়গায় ঘুরিয়ে দেখাবে।
সম্নগে অবশ্যই আইআরসিটিসির আধিকারিকরা থাকবেন। যে কোনও সমস্যা এবং সুবিধায় গাইড করবেন আধিকারিকরা। অন্যদিকে IRCTCJagannathDham Tour Package -এ থাকা-খাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রি।
IRCTC-Vande Bharat Express Train: কত টাকা পড়বে?
এই ট্যুর প্যাকেজের ভাড়া পরিবর্তিত হয়। এই ট্যুর প্যাকেজে আপনি যদি দুই জনের সঙ্গে ভ্রমণ করেন তবে আপনাকে জনপ্রতি ২২৯৯০ টাকা দিতে হবে। তিনজনের বুকিং'য়ের ক্ষেত্রে দিতে হবে ১৯ হাজার ৬৯০ টাকা। অন্যদিকে 3AC-তে দুই জনের জন্য ভাড়া রাখা হয়েছে ২৬৯৫০ টাকা। তিনজনের জন্য এই ভাড়া ২১,৪৫০ টাকা। এই বিষয়ে আরও জানতে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে গিয়ে জেনে নিন। ওই ওয়েবসাইটে ক্লিক করেই এই ট্যুর প্যাকেজটি বুক করতে পারা যাবে।












Click it and Unblock the Notifications