Vande Bharat Express Train: জুন মাসেই শেষ হতে পারে কাজ, এরপরেই হাওড়া-দিল্লি বন্দে ভারত? তৈরি হচ্ছে আশার আলো

Vande Bharat Express Train: একের পর এক যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Rail)! একদিকে কাশ্মীরে ছুটবে বন্দে ভারত! অন্যদিকে হাওড়া সহ দেশের একাধিক রুটে ট্রেনের গতি বাড়ানোর কাজ করছে ভারতীয় রেল। বিশেষ করে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়ে বিহারের পর বাংলার দিকে বিশেষ নজর মোদী সরকার।

আর তাই আগামী কয়েকমাসের মধ্যেই নতুন বন্দে ভারত পেতে পারে বাংলা। শুধু তাই নয়, হাওড়া থেকে নয়া দিল্লি (Howrah-New Delhi Rail) রুটে আরও গতিতে ছুটবে ট্রেন। আর সেই লক্ষ্যেই চলছে কাজ। আর সেই কাজ শেষ হলে হাওড়া এবং নয়া দিল্লি রুটে সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটবে একাধিক ট্রেন। তালিকায় থাকতে পারে বন্দে ভারতও (Vande Bharat Express Train)।

Vande Bharat Express Train

দেশের অন্যতম ব্যস্ত রুটগুলির মধ্যে একটি হাওড়া এবং নয়া দিল্লি। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাত্রা করে থাকেন। আরও দ্রুত দিল্লি যাতে পৌঁছতে পারেন সাধারণ মানুষ। সে কথা ভেবেই বড় প্ল্যান ভারতীয় রেলের। জানেন কি সেই পরিকল্পনা?

Vande Bharat Express Train: লাইনের দুপাশে দেওয়া হচ্ছে বিশেষ দেওয়াল

ভারতীয় রেলের 'মিশন রাফতার' প্রকল্প নেয় গত কয়েকবছর আগে। সেই মতো দিল্লি-হাওড়া এবং দিল্লি-মুম্বাই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিমি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, শুরু হয় কাজ। গতি বাড়ানোর আগে রেল লাইনের দুপাশের নিরাপত্তা আগে বাড়ানোর প্রয়োজন অনুভুব করেন রেল আধিকারিকরা।

সেই অনুযায়ী শুরু হয় কাজ। অধিকাংশ এলাকাতেই লাইনের পাশে কংক্রিটের দেওয়াল বানানোর কাজ করা হচ্ছে। কিছু কিছু এলাকায় কাঁটা তার লাগানো হয়েছে। কিছু এলাকায় অর্থাৎ এক্সপ্রেসওয়ের লাইনে ধাতব বিম ক্র্যাশ ব্যারিয়ারও তৈরি করা হয়েছে।

আর এই কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। গত কয়েক বছর ধরে চলছিল এই কাজ। রেল আধিকারিকরা মনে করছেন, আগামী জুন মাসের মধ্যেই এই সংক্রান্ত কাজ শেষ হয়ে যাবে। এরপর লাইনের পরিকাঠামো সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে।

Vande Bharat Express Train: চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া-নয়া দিল্লি রুটে রাজধানী (Rajdhani), শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন চলে। ট্রেনগুলিতে যথেষ্ট যাত্রীচাপ আছে। আর সেদিকে মাথায় রেখে এই রুটেও বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Express Train) মতো ট্রেন চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের আছে। আর সেই লক্ষ্যেই চলছে কাজ। আর এই কাজ শেষ হলে রাজধানী কিংবা শতাব্দীর মতো ট্রেনগুলি ছুটবে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে। এমনকী এই লাইনে একটি বন্দে ভারত ট্রেনও চলতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি, যে কবে থেকে সেমি বুলেট চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+