Uttarakhand Tunnel Rescue:ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ভিন রাজ্যে টানেল শ্রমিক!কর্মসংস্থানে মমতার দাবি ঘিরে প্রশ্ন
Uttarakhand Tunnel Rescue: একচল্লিশ জন শ্রমিক সতেরো দিন আটকে থাকার পরে মঙ্গলবার রাতে বেরিয়ে এসেছেন। এঁদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন। তাঁদের মধ্যে রয়েছেন হুগলির পুরশুড়ার সৌভিক পাখিরা। বন্দি দশা থেকে মুক্তির পরে সৌভিক মায়ের সঙ্গে কথা বলেছে। মা এখন অপেক্ষায় কবে ছেলেকে সামনে থেকে দেখবেন।
গত ১৭ দিন ধরে পরিবারগুলি ছিল উৎকণ্ঠায়। উত্তরবঙ্গের মানিক তালুকদারই হোক কিংবা দক্ষিণবঙ্গের সৌভিক পাখিরা, সবার পরিবারের আক্ষেপ, বাংলায় কাজ নেই। থাকলে বাইরে যেতে হত না।

মঙ্গলবার রাতে মুক্তির পরে মায়ের সঙ্গে কথা বলেছেন সৌভিক। সে কথা সৌভিকের মা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তিনি জানিয়েছেন ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কেমন আছে? সে জানিয়েছে ঠিক আছে। তাঁদের দলের সবাই ঠিক রয়েছে। বুক থেকে পাথর নেমে গেল বলেও জানিয়েছেন তিনি।
ছেলে কি ফের উত্তরাখণ্ডে যাবে? তাঁকে কি সেখানে যেতে দেবেন? এই প্রশ্নের উত্তরে সৌভিক পাখিরার মা জানিয়েছেন, ছেলে বড় হয়েছে। তাঁর ইচ্ছাই শেষ। সে যদি আবার যেতে চায় যাবে। তিনি আক্ষেপের সুরে বলেন, বাংলায় কাজ নেই বলেই বাধ্য হয়ে বাইরে যেতে হয়েছে। তিনি চান, ছেলে বাংলাতেই থাকুক।
তিনি জানিয়েছেন, ছেলে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছে। তারপরে চাষ করে সংসার চলে না। তাই উত্তরাখণ্ডে গিয়েছে। সেখানে তাঁর বেতন ১৫ হাজার থেকে বেড়ে কুড়ি হাজার টাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে সৌভি.কের মায়ের আবেদন ছেলে যেন এখানে কাজ পায়।
কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদারও সুড়ঙ্গে বন্দিদশা কাটিয়েছেন ১৭ দিন। তাঁর পরিবারের গলাতেও একই আক্ষেপ। রাজ্যে যদি কাজ থাকত, তাহলে মানিক বাইরে যেত না।
সৌভিক-মানিকদের পরিবারের মন্তব্যকেই হাতিয়ার করছে বিরোধী শিবির। তারা বাংলায় মুখ্যমন্ত্রীর কর্মসংস্থানের দাবি নিয়ে প্রশ্ন তুলছেন। প্রসঙ্গত মাত্র এক সপ্তাহ আগে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেখানে দেশে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে, সেখানে বাংলায় কর্মসংস্থান ৪২ শতাংশ বেড়েছে। উত্তরাখণ্ডে আটকে পড়া শ্রমিকদের এই ঘটনা মুখ্যমন্ত্রীর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বলেই মনে করছেন বিরোধীরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications