" সারা বিশ্বকে বলতেন চাঁদটা বিজেপির পার্টি অফিস", কেন এমন বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

চন্দ্রযান ৩ অভিযান নিয়ে গর্বিত ভারতবর্ষ৷ চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম অবতরণ করেছে। সারা বিশ্বের কাছে নজির তৈরি করেছে ভারত। সেই চন্দ্রযান অভিযান নিয়েও এবার কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। " বিজেপির ফ্ল্যাগ পুঁতে দিতেন....। সারা বিশ্বকে বলতেন চাঁদটা হচ্ছে বিজেপির পার্টি অফিস।"

দক্ষিণবঙ্গে ভোটের পারদ চড়ছে। জোর রাজনৈতিক প্রচার, মিছিল, রোড শো হচ্ছে। শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি একটি সভা থেকে তীব্র কটাক্ষ করলেন। নিশানায় বিজেপি ও চন্দ্র অভিযান।

চাঁদের দক্ষিণ মেরুতে ভারত অবতরণ করেছে। বিজেপি সেই অভিযান নিয়ে আজও প্রচার করেন। এবার সেই ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য রাখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, " চন্দ্রযান চাঁদের মাটিতে নামছে নামছে.... ঝ্যাট করে যখন নামছে, স্যাট করে টিভি থেকে চন্দ্রযান চলে গেল। নরেন্দ্র মোদীর মুখ। যেন চন্দ্রযানটা ওই আবিষ্কার করেছে।"

এখানেই থেমে থাকেননি কল্যাণ। তিনি আরও বলেন, এর থেকে বেটার হচ্ছে নরেন্দ্র মোদী, আপনি একটা কাজ করুন না, করতে পারতেন, আপনি, আপনার যিনি প্রার্থী আর অমিত শাহ, তিন জন মিলে চাঁদের মধ্যে চলে যেতেন। চাঁদের মধ্যে নেমে ওখানে বিজেপির ফ্ল্যাগটা পুঁতে দিতেন। জয় শ্রীরাম বলতেন। সারা বিশ্বকে বলতেন চাঁদটা হচ্ছে বিজেপির পার্টি অফিস।"

এই বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখেও হাস্য কৌতুকে মাখা ছিল। এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। তাঁর এই বক্তব্যে সভায় হাসির রোলও উঠেছিল। কিন্তু চন্দ্রযান নিয়ে এমন রাজনৈতিক তীর্যক কটাক্ষ কি মানায়? বিজেপির তরফ থেকে ক্ষোভ রয়েছে এই বক্তব্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+