মমতার জমানায় আরও এক চিটফান্ডের পর্দা ফাঁস! ২০০ কোটি তছরুপে ইডির জালে কোম্পানির ডিরেক্টর

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আরও এক চিটফান্ডের পর্দা ফাঁস। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২০০ কোটির চিটফান্ড মামলায় ইউআরও গ্রুপের ডিরেক্টর বিশ্বপ্রিয় গিরিকে গ্রেফতার করেছে। আদালতের নির্দেশের তাঁর স্থান হয়েছে ইডির হেফাজতে।

বিশ্বপ্রিয় গিরি ও অন্যদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস লঙ্ঘন, জালিয়াতি, অপরাদমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই এফআইআর দায়ির করে। তারপরেই ইডি অর্থ তছরুপের ঘটনায় তদন্ত শুরু করে। ইডির তরফে অভিযোগ ইউআরও গ্রুপের এজেন্টরা নেটওয়ার্কের মাধ্যমে বিপুল আয়ের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ২০০ কোটির বেশি সংগ্রহ করে।

ইডি

সংস্থাটি কৃষি, শিল্প, লাইফকেয়ার, হোটেল, রিসর্ট, ইনফোটেক, রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত বলে খবর তদন্তকারীদের সূত্রে। তবে অভিযোগ, বিনিয়োগকারীদের থেকে টাকা তোলার পর মেয়ারপূর্তির সময় টাকার পরিমাণে প্রতিশ্রুতি রাখতে পারেনি।

গত ১৮ ও ১৯ অগাস্ট ইডি তিনটি জায়গায় অভিযান চালায়। এইসব জায়গা থেকে ইডির আধিকারিকরা বিনিয়োগকারীদের কাছ থেকে জমা নেওয়া অর্থ এবং অর্থ জমার সঙ্গে সম্পর্কিত প্রমাণ উদ্ধার করেন এবং সেগুলিকে বাজেয়াপ্ত করেন।

ইডি সূত্রে খবর, যে টাকা বাজার থেকে তোলা হয়েছে, তা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অধিগ্রহণে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই অবৈধ ব্যবসার প্রচারের জন্য প্রচুর পরিমাণে প্রচার করা হয়েছিল এবং তার বিজ্ঞাপনের জন্য অর্থ খরচ করা হয়েছিল। মঙ্গলবার বিশ্বপ্রিয় গিরিকে কলকাতার একটি আদালতে পেশ করা হলে তাঁকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ইডির হেফাজতে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+