নিম্নচাপের দাপটে ভিজবে ১৪ জেলা, আসছে প্রবল ঝড় বৃষ্টি

দুর্যোগের শঙ্কা বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। বর্তমানে দক্ষিণ ওড়িশায় অবস্থান করছে এই নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ছত্তীশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ কালো করে নামবে প্রবল বর্ষণ। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি নামতে পারে। পরিস্থিতি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত, এমনকি লক্ষ্মীপুজোর দিনও ভারী বৃষ্টি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। যার ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো পাহাড়ি ও সীমান্তবর্তী জেলায় শনিবার থেকেই শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার পর্যন্ত উত্তরের বেশ কয়েকটি জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাত ৭-১১ সেমি হতে পারে। এছাড়া কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি আছড়ে পড়ার পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে মোট ১৪ টি জেলায় শনি থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+