নাবালিকা বধূর রহস্যমৃত্যু, হাসপাতালেই স্বামীকে প্রহার বাপের বাড়ির সদস্যদের

নাবালিকা বধূ হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। বিষ খাইয়ে নাবালিকা বধূকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিউটাউনের পাথরঘাটায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নাবালিকা বধূ হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। বিষ খাইয়ে নাবালিকা বধূকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিউটাউনের পাথরঘাটায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বধূ হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে মারধর করে পূজার বাপের বাড়ির সদস্যরা। মৃতার নাম পূজা রায়। গত মার্চে তাদের বিয়ে হয়েছিল।

নাবালিকা বধূর রহস্যমৃত্যু, হাসপাতালেই প্রহৃত স্বামী

বছর ১৬-র নাবালিকা পূজা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল নিউটাউনের পাথরঘাটার বাসিন্দা প্রশান্ত মণ্ডলকে। পূজার বাবার দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই পূজা ফোন করে জানায় তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাচ্ছে তার শশুরবাড়ির লোকেরা। তার বাবা বারবার অনুরোধ করা সত্ত্বেও মেয়েকে বাপের বাড়িতে পাঠায়নি ওই যুবক।

শনিবার বিকেলে পূজার বাবাকে ফোন করে জানানো হয়, তার মেয়ের শরীর খুব খারাপ। তড়িঘড়ি তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে আসতে হবে। পূজার বাবার দাবি, তারা যখন হাসপাতালে আসেন সেই সময় পূজাকে মৃত অবস্থায় দেখতে পান। এর পরেই পূজার স্বামী প্রতুলের উপর চড়াও হয় পূজার পরিবারের সদস্যরা। মারধর করা হয় তাকে।

হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে মৃত্যু হয়েছে পূজার। পূজার বাবার অভিযোগ, মেয়েকে অত্যাচার করে বিষ খায়িয়ে হত্যা করেছে তার শশুরবাড়ির লোকেরা। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+