আসালসোলে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মহিলা সহ মৃত ২

আসালসোলে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মহিলা সহ মৃত ২

বেআইনিভাবে ইসিএলের কয়লাখনি এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু হয়েছে দুই জনের। তাদের মধ্যে একজন মহিলাও আছেন বলে এলাকার বাসিন্দারা দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা চাপা উত্তেজনা রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে।

আসালসোলে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে মহিলা সহ মৃত ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আসানসোলের বারাবনি থানার ইসিএলের সালানপুর এরিয়ার ভাটাস কোলিয়ারির গৌরান্ডি খোলামুখ কয়লাখনি এলাকায় প্রতিদিনই বেআইনিভাবে কয়লা তোলা হয়। শুক্রবার রাতে সেইরকম ভাবেই কয়লা তোলার জন্য খনিতে নেমেছিলেন বেশ কিছু মানুষ। কিন্তু আচমকাই খনিতে ধস নামে। তাতে কয়লার মধ্যে চাপা পড়ে যায় এক পুরুষ ও এক মহিলা। খনিতেই তাদের মৃত্যু হয়। এদিন তাদের মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, বেশকিছু রাজনৈতিক নেতা , পুলিশ ও ইসিএলের আধিকারিকদের যোগসাজশে প্রতিদিন চলে এই বেআইনি কয়লা তোলার কাজ। বিষয়টি সবাই জানলেও কেউ বন্ধ করার কোন চেষ্টা করেন না। মৃত দুজনের বাড়ির এলাকায় গিয়ে দেখা যায় গোটা এলাকা একবারে শুনশান। এলাকায় রয়েছে থমথমে পরিবেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+