নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ধাক্কা, জগদ্ধাত্রী পুজোর আগে ভিজতে পারে বাংলা
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপ থেকেই শক্তি সঞ্চয় করে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জগদ্ধাত্রী পুজোর ঠিক আগে রাজ্যে ফের নেমে আসতে পারে ভারী বৃষ্টি। ফলে পুজোয় ছাতা, বর্ষাতি নিয়েই বেরোতে হতে পারে ভক্তদের।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ সেটি নিম্নচাপে পরিণত হতে পারে, আর রবিবার তা আরও শক্তিশালী হয়ে "গভীর নিম্নচাপ" এর রূপ নেবে। পরবর্তী ধাপে সেই সিস্টেম থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। হেমন্তের প্রান্তে এমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অচিরেই প্রভাব ফেলতে পারে রাজ্যের আবহাওয়ায়।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি এই নিম্নচাপ সোমবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে। সেই সময়েই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদিও এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, ঝড়টির অভিমুখ কোনদিকে হবে। সেটিই নির্ধারণ করবে বাংলার উপর প্রভাব কতটা পড়বে। আপাতত আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখছে।
শনিবার কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩° সেলসিয়াস, সর্বনিম্ন ২৫° সেলসিয়াসের কাছাকাছি।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার থেকে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও কলকাতাতেও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড় তৈরি হলে সেই বেগ আরও বেড়ে যেতে পারে।
বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে। কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার জলপাইগুড়ির কিছু অংশে এবং বৃহস্পতিবার মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
সমুদ্রের আচরণ বদলে গেছে। শনিবার থেকেই হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে, রবিবার তা ছুঁতে পারে ৭০ কিলোমিটার। রবিবার রাত থেকে সোমবার সকালে গতি বাড়বে ৮০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় তৈরি হলে তা ছুঁতে পারে ৯০ কিলোমিটার বেগ।
ফলে সমুদ্র উত্তাল থাকবে অন্তত বুধবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাঁদের সোমবারের মধ্যেই ফিরতে বলা হয়েছে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২° সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ১.৫° বেশি ও সর্বনিম্ন ২৪.৮° সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ১.৮° বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২% ও সর্বনিম্ন ৫১%।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications