Akhil Giri Resign: ১৩ বছরের শাসনে নজিরবিহীন সিদ্ধান্ত, স্বচ্ছতার বার্তা দিতেই অখিলকে কঠিন নির্দেশ?
Akhil Giri Resign: অখিল গিরির মুখে কু-কথা যে এই প্রথম শোনা গেল, তা নয়। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা মন্তব্যের জেরেও চরম সমালোচনার মুখে পড়চে হয়েছিল শাসক দলকে (Trinamool Congress)। ক্ষমাও চেয়েছিল তৃণমূল। তবে সেই সময় অখিলের বিরুদ্ধে আর কোনও কঠোর পদক্ষেপ করা হয়নি। মন্ত্রিত্বে বহাল থেকেছেন তিনি। আর এবার সেই অখিলের নিশানায় মহিলা সরকারি অফিসার।
রেঞ্জ অফিসারকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে অখিলকে। এবার আর রেয়াত করেননি তৃণমূলের সর্বময় নেত্রী (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদত্যাগ করছেন অখিল গিরি (Akhil Giri Resign)। তৃণমূলের জমানায় কোনও মন্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে দেখা যায়নি।

শুধুমাত্র অখিল গিরি নয়, শাসক দলের বহু নেতা-মন্ত্রীকেই বিভিন্ন মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিরোধীরা তাঁদের পদত্যাগ চেয়ে সরব হয়েছেন। দুর্নীতিতেও নাম জড়িয়েছে বহু নেতার। তবে শাসক দলের তেমন কড়া নির্দেশ কখনও সামনে আসেনি। তিহাড় জেলে বন্দি থাকা অনুব্রত মণ্ডলই হোক বা প্রেসিডেন্সি জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, অভিযুক্ত নেতা-মন্ত্রীদের পক্ষেই কথা বলতে শোনা গিয়েছে শীর্ষ নেতৃত্বকে। তবে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন ব্যতিক্রম।
প্রথম সারির একজন নেতা হওয়া সত্ত্বেও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যখন টাকার পাহাড় উদ্ধার হয়, তখন তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। বারবার সেই পার্থর উদাহরণ দিয়েই তৃণমূল দাবি করে যে তারা দলের আইন-শৃঙ্খলা নিয়ে কতটা তৎপর। তবে অখিল গিরিকে যেভাবে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হল, তা কার্যত নজিরবিহীন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপ করে স্বচ্ছ ভাবমূর্তির উদাহরণ তৈরি করার চেষ্টা করছে শাসক দল। লোকসভা নির্বাচনে ফল ভাল হলেও, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে নামতে শুরু করেছে তৃণমূল। তার আগে দলের গায়ে যেন কোনও দাগ না লাগে, তাই কি এমন সিদ্ধান্ত?
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয় না। সেটাই এবার প্রমাণ হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, অখিল গিরি যে শুরুর দিন থেকে প্রথম সারির নেতা ছিলেন তা নয়, তবে পূর্ব মেদিনীপুরে অধিকারী সাম্রাজ্যে জায়গা করে নিতে যে অখিল গিরির ওপর ভরসা করেছিল দল, তা বলা বাহুল্য। সেই হিসেবে অখিলের বিরুদ্ধে এ নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications