মমতাই আদর্শ মুকুলপন্থী সাংসদের! নেতাজি-স্মরণে পদে পদে বোঝাল তাঁর ফেসবুক-বার্তা

তৃণমূল কংগ্রেসে যখন সাংসদ অনুপম হাজরার অবস্থান নিয়ে জল্পনা চলছে, তখন অনুপম হাতিয়ার করলেন ফেসবুককেই। তিনি ফেসবুক পোস্টে বুঝিয়ে দিলেন তাঁর আনুগত্য।

পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন দলের মধ্যে থেকে এসব করা যাবে না। তারপর বিতর্কিত তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে শোকজের চিঠি পাঠান লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে যখন সাংসদ অনুপম হাজরার অবস্থান নিয়ে জল্পনা চলছে, তখন অনুপম হাতিয়ার করলেন ফেসবুককেই। তিনি ফেসবুক পোস্টে বুঝিয়ে দিলেন তাঁর আনুগত্য।

অনুপম লেখেন- তিনি দিদির আদর্শ মেনে চলার শপথ নিয়েই এই দলে রয়েছে। ভবিষ্যতেও তা পালন করে চলবেন। তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে ৩ মার্চের মধ্যে। তার মধ্যেই অবশ্য তাঁর করা ফেসবুক পোস্ট অনেক বার্তা দিয়ে গেল। নেতাজি ও গান্ধীজি বিতর্কে তাঁর বক্তব্য যে বিকৃত করা হয়েছে, তাও তুলে ধরেন তিনি।

অনুগত অনুপম

পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি পর স্বভাবকই দলের অন্দরে চাপ তৈরি হয়েছে অনুপম হাজরার উপর। তিনি ফেসবুক পোস্টে তাঁর মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেছে। বলেছেন, দলের প্রতি তাঁর আনুগত্যের কথা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করার শপথ নিয়েছিলেন, তাও জানান তিনি।

গান্ধীজি নন, নেতাজি

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ও সংবাদপ্রত্রে তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তাঁর কথাপর বিকৃত করা হয়েছে বলেও মন্তব্য করেন অনুপম হাজরা। নেতাজিকে তিনি গান্ধীজির থেকে বেশি সম্মান করেন। তিনি ব্যাখ্যা দেন কোথায় তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে।

প্রতারিত নেতাজি

তৃণমূল সাংসদ অনুপম হাজরা বিশ্বাস করেন, নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ও নেহরুর দ্বারা প্রতারিত না হলে জাতির জনকের তকমা তিনিই পেতেন। তিনি তাঁর এই মতের সঙ্গে কারা সহমত পোষণ করে জানতে চেয়ে ফেসবুক পোস্ট করেন। আর তাতেই দলের চক্ষুশূল তিনি।

নন সেন্স ভ্যালু-তেই খুশি

ওটা একটা নন সেন্স, কোনও ভ্যালু নেই। অনুপম সম্পর্কে অনুব্রত মন্তব্যে তাঁর কেষ্টকাকুকে ধন্যবাদ দিয়েছেন সাংসদ নিজে। সেই ধন্যবাদজ্ঞাপনে তিনি ফেসবুকে লেখেন- ‘দিদিভাইয়ের কাছে তোমার ভ্যালু চিরস্থায়ী হোক, আমি নন সেন্স ভ্যালু-তেই খুশি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+