বিজেপি নেতার লুঙ্গি খুলে নিল তৃণমূল! আম্ফানের ত্রাণ বিলি করতে গিয়ে লজ্জা ঢাকলেন কলা পাতায়
বিজেপি (bjp) নেতাদের হেনস্থার(harassment) অভিযোগ আগেই উঠেছে তৃণমূলের(trinamool congress) বিরুদ্ধে। পুলিশকে দিয়ে মিথ্যা মামলার অভিযোগ থেকে তৃণমূল করতে বাধ্য করা সব অভিযোগই ছিল। এবার বিজেপি নেতার
বিজেপি (bjp) নেতাদের হেনস্থার(harassment) অভিযোগ আগেই উঠেছে তৃণমূলের(trinamool congress) বিরুদ্ধে। পুলিশকে দিয়ে মিথ্যা মামলার অভিযোগ থেকে তৃণমূল করতে বাধ্য করা সব অভিযোগই ছিল। এবার বিজেপি নেতার কাপড় খুলে নেওয়ায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুট।

বিজেপি নেতা গিয়েছিলেন আম্ফানের ত্রাণ বিলি করতে
এদিন বিজেপি নেতা অভিজিৎ সামন্ত ওই এলাকায় গিয়েছিলেন আম্ফানের ত্রাণ নিয়ে। আম্ফানের জের ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁথি একনম্বর ব্লকের নয়াপুট। এদিন সেখানেই চাল, ডাল, লুঙ্গি, কাপড় নিয়ে গিয়েছিলেন ওই নেতা।

বিজেপি নেতার অভিযোগ
সংবাদ মাধ্যমের কাছে অভিজিৎ সামন্ত অভিযোগ করেছেন, আম্ফানের ত্রাণ বিতরণের সময়েই হামলার ঘটনা ঘটে। ভোলা নামে তৃণমূলের এক কর্মী বিজেপি নেতার লুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যায়। তাঁকে ব্যাপক মারধরও করা হয়। বর্তমানে ওই নেতা ভর্তি কাঁথি মহকুমা হাসপাতালে।

কলাপাতা দিয়ে লজ্জা নিবারণ
সেই পরিস্থিতিতে পাশেই থাকা কলাপাত জড়িয়ে লজ্জা নিরাবণ করেন ওই বিজেপি নেতা। পাশাপাশি সেই সময় এলাকা ত্যাগ করেন।

অভিযুক্ত এলাকার তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা
বিজেপি নেতা এই ধরনের হেনস্থার ঘটনায় নাম জড়িয়েছে নয়াপুট এলাকার প্রধান অসিত গিরি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আর ওই এলাকায় তৃণমূলে প্রভাব যথেষ্টই বেশি বলে জানা গিয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার
যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগকারী নেতার বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ এনেছেন অভিযুক্ত তৃণমূল নেতা অসিত গিরি।

সম্প্রতি বিজেপিতে যোগ
এলাকায় অভিজিৎ সামন্তের বেশ প্রভাব রয়েছে। এলাকায় বেশ কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দেন তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications