'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন?
কলকাতায় রাজনৈতিক দলগুলির সাথে বৈঠকে নতুন করে আবারও বিতর্কে জড়াল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অভিযোগ করেছে যে, কমিশন তাঁদের বক্তব্য শোনেনি, বরং মুখ্য নির্বাচন কমিশনার উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তৃণমূলের দাবি যে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন অথবা SIR নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে, সেই প্রসঙ্গ বারবার তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনকি কংগ্রেসের সাথে আলোচনার সময়ও তিনি বলেন যে, "আপনারা যখন সুপ্রিম কোর্টে মামলা করেছেন, তখন আবার ষাট লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছেন কেন?"
তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক শেষ হওয়ার পর চন্দ্রিমা অভিযোগ করেন যে, কমিশনার তাঁদের কথা শুনতে চাননি এবং সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
সাংবাদিকদের সামনে চন্দ্রিমা বলেন, সুপ্রিম কোর্টে যাওয়া তাঁদের সাংবিধানিক অধিকার। তাঁর কথায়, "আমাকে বলেছে, আপনারা তো সুপ্রিম কোর্টে গিয়েছেন। কেন যাব না? সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আমাদের আছে। মানুষের স্বার্থেই আমরা আদালতে গিয়েছি। সুপ্রিম কোর্টে গিয়েছি, বেশ করেছি। যদি সমস্ত বিষয় আদালতেই থাকে, তাহলে আমাদের বৈঠকে কেন ডাকা হল? ডাকা হলে আমাদের বক্তব্য তো শুনতেই হবে।"
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা











Click it and Unblock the Notifications