Lok Sabha Election 2024: অধীর গড়ে ইউসুফ, দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে টিকিট দিয়ে বিরাট চমক তৃণমূলের
নির্বাচনের লড়াইয়ে বিভিন্ন পেশার তারকাদের অংশগ্রহণ নতুন কোনও বিষয় নয়। রাজ্যে ২০০৯ সাল থেকে রূপোলি পর্দা থেকে খেলার মাঠের তারকাদের ভোটের মাঠে নামানোর রণকৌশল নেয় তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালে নির্বাচনের লড়াইয়ের প্রার্থী তালিকাতেও চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকায় সব থেকে বড় চমক ইউসুফ পাঠান। বহরমপুরে অধীর গড়ে ভারতীয় দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠানকে মাঠে নামাল তৃণমূল কংগ্রেস। শুধু পাঠানেই শেষ নয় একইসঙ্গে দুই বিশ্বকাপজয়ীকে প্রার্থী করল বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমলের প্রার্থী হলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ ও ২০১১ বিশ্বজয়ী টিমে ছিলেন পাঠান। অতএব, এক বিশ্বজয়ীকে এবার নির্বাচন লড়তে দেখা যাবে বাংলার মাটি থেকে। কেরিয়ারের একটা বড় অংশ কেটেছে কলকাতার দল নাইট রাইডার্সে, শাহরুখ খানের কেকেআরের হয়ে খেলেছেন দীর্ঘদিন। আর কাটেনি শুধু, দু'বার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন।
তবে কঠিন পিচে ব্যাট করতে হবে তাঁকে। কারণ বহরমপুর অধীর চৌধুরীর গড় হিসাবে পরিচিত। পাঁচবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অধীর।বহরমপুর থেকে টানা পাঁচ বারের সাংসদ হলেন অধীর। ২০১৪ সালে কংগ্রেসের যখন সবচেয়ে খারাপ সময়, তখনও বরহমপুরে ৩ লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছিলেন তিনি। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদে অধীরকে হারাতে শুভেন্দু অধিকারীর উপর দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অধীরের শিষ্য অপূর্ব সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্ত অধীর নিজের গড় ধরে রাখেন, এবারের পাল্টা চাল দিল তৃণমূল সংখ্যালঘু এলাকায় ইউসুফকে প্রার্থী করল, একদিকে তারকা অন্যদিকে সংখ্যালঘু মুখ, দুই দিকেই ভারসাম্য বজায় রাখল তৃণমূল।
অন্যদিকে, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের বাজি আরও এক বিশ্বকাপজয়ী, তিনি কীর্তি আজাদ। তিনি অবশ রাজনীতিতে নতুন নন। আগে কংগ্রেসে ছিলেন কয়েক বছর আগে মমতার সৈনিক হন।, তৃণমূলের হয়ে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন কীর্তি আজাদ, সেই আভাস বিগত কয়েক দিনে বোঝা গিয়েছিল। দুর্গাপুরের একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা গিয়েছে তাঁকে। দলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে।
কীর্তি আজাদ একটি বাংলা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বলেন, আমার কাছে দুর্গাপুর নতুন কোনও জায়গা নয়। আমি দুর্গাপুরে ক্রিকেট খেলতে এসেছিলাম, আমি দুর্গাপুরের মানুষেক দাবি দাওয়া সংসদে তুলে ধরতে চাই।












Click it and Unblock the Notifications