Goods Train Derailed: রানাঘাটে বেলাইন মালগাড়ি, ২ দিনে ট্রেন দুর্ঘটনার হ্যাটট্রিক
Goods Train Derailed: ফের রেল দুর্ঘটনার ঘটনা। তাও আবার সারাদিনে ২টি। আজ রানাঘাটে বেলাইন হয়েছে মালগাড়ি। শুরু হয়েছে লাইন স্বাভাবিক করার কাজ।
ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর মোট চারটি মালগাড়ি-কেন্দ্রিক দুর্ঘটনার খবর সামনে এলো। আজই একদিনেই হলো হ্যাটট্রিক।

রানাঘাটে যে লাইন দিয়ে এক্সপ্রেস বা লোকাল ট্রেন চলাচল করে সেই লাইনগুলিতে এই দুর্ঘটনাটি ঘটেনি। শিয়ালদহের পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, শান্টিংয়ের সময় মালগাড়ির একেবারে পিছনের গার্ডের বগিটি লাইনচ্যুত হয়।
রানাঘাট স্টেশনের গুডস ওয়ার্ডে মালগাড়ি বেলাইনের খবর পেয়েই রেলের কর্মীরা লাইন মেরামতির কাজে নেমে পড়েন। তবে এই দুর্ঘটনার কোনও প্রভাব শিয়ালদহ-রানাঘাট শাখার ট্রেন চলাচলে পড়েনি বলেই জানিয়েছেন রেলকর্তা। তবে কত দ্রুত লাইনটি মেরামতি করা যাবে, তা বলা যাচ্ছে না।
আজ ভোররাতে, আড়াইটে নাগাদ আলওয়াড় গুডস স্টেশন থেকে রেওয়ারি যাওয়ার পথে মথুরা ট্র্যাকে বেলাইন হয় একটি মালগাড়ির তিনটি বগি। তবে এই ঘটনাতেও কোনও হতাহতের খবর নেই। যাত্রীবাহী ট্রেন চলাচলও বিঘ্নিত হয়নি। রেল দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়।
গতকাল উত্তরপ্রদেশে মোরাদাবাদ ও গাজিয়াবাদ সেকশনের মধ্যে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। বেলাইন হয় সাতটি বগি। মোরাদাবাদ জেলার আমরোহা ইয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে। ১৯ জুলাই গুজরাতের ভালসাদে দুর্ঘটনার কবলে পড়েছিল মালগাড়ির একটি ওয়াগন। মালগাড়িটি চিঞ্চোয়াড় থেকে গুজরাতের খেড়া জেলার দিকে যাচ্ছিল।
উল্লেখ্য, ১৮ জুলাই চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস বেলাইন হয়ে তিনজনের মৃত্যু হয়। গোন্ডা স্টেশনের কাছে মতিগঞ্জ ও ঝিলাহির মধ্যে এই দুর্ঘটনায় আহত হন জনা তিরিশেক যাত্রী।












Click it and Unblock the Notifications