Train Cancel: শান্তিপুর, বারাকপুর, বনগাঁ সহ একাধিক লোকাল ট্রেন বাতিল! হাওড়া ডিভিশনেও বাতিল বহু ট্রেন
Train Cancel On Dolyatra 2024: রাত পোহালেই রঙের উৎসব (Holi 2025)। এই সময় ট্রেন যাত্রায় ভয়ঙ্কর ভোগান্তির হতে পারে। হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। সামনেই রঙের উৎসবে লম্বা ছুটি। কেন্দ্রীয় এবং সরকারি কর্মীদের লম্বা ছুটি।
এমনকী এই সময় বহু বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তেমন যাত্রী চাপ না থাকলেও এমন বহু মানুষ আছেন তাঁদের বেরতেই হয়। একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম সমস্যার মধ্যে পড়তে হবে সেই সমস্ত মানুষকে।

ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে বহু লোকাল ট্রেন (Train Cancel On Dolyatra 2024) বাতিল থাকছে। সব মিলিয়ে প্রায় ৬৫ টি লোকাল ট্রেন এই সময় বাতিল থাকবে বলে রেলের (Indian Rail) দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে।
এই ট্রেনগুলি বাতিল থাকছে শিয়ালদহ-কৃষ্ণনগর এবং শিয়ালদহ-বর্ধমান শাখায়। একই সঙ্গে হাওড়া শাখাতেও বহু ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। রঙের উৎসবের দিন একসঙ্গে এতগুলি ট্রেন বাতিলের সিদ্ধান্তে নিঃসন্দেহে চাপ বাড়বে আম আদমির।
Train Cancel On Dolyatra 2024: এক নজরে কোন কোন ট্রেন বাতিল জেনে নিন -
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকছে। বাতিল থাকছে শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি-রানাঘাট লোকাল সহ একাধিক লোকাল ট্রেন। এছাড়াও , বিধাননগর-বারাকপুর লোকাল, শিয়ালদহ ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-শান্তিপুর লোকাল, রানাঘাট-বনগাঁ লোকালও বাতিলের তালিকায় আছে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে।
এখানেই শেষ নয়, হাবরা-শিয়ালদহ, শিয়ালদহ-বনগাঁ জংশন, বারাসত-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি সজ একাধিক লাইনে বহু ট্রেন বাতিল (Train Cancel On Dolyatra 2024) থাকছে। বহু আপ এবং ডাউন লাইনে এই ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
Train Cancel On Dolyatra 2024: এক নজরে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন-
অন্যদিকে হাওড়া ডিভিশনেও বহু ট্রেন বাতিল (Train Cancel On Dolyatra 2024) করা হয়েছে রেলের তরফে। বাতিল থাকছে হাওড়া-বর্ধমান লোকাল, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, বর্ধমান-কাটোয়া সহ একাধিক রুট। আপ এবং ডাউন লাইনেই বহু ট্রেন বাতিল থাকছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। কিংবা রেলের অনুসন্ধান কেন্দ্রেও এই বিষয়ে আপডেট জানতে পারবেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications