করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে নয়া রেকর্ড! কলকাতার সঙ্গে পাল্লা উত্তর ২৪ পরগনার

করোনায় আক্রান্তের নিরিখে রাজ্যে নয়া রেকর্ড রাজ্যে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৭২ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যার প্রথমবার ৫ পেরিয়ে হয় ৫৪২।

করোনায় আক্রান্তের নিরিখে রাজ্যে নয়া রেকর্ড রাজ্যে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৭২ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যার প্রথমবার ৫ পেরিয়ে হয় ৫৪২। এদিকে শনিবারের থেকে সুস্থতার শতাংশ সামান্য বেড়ে হয়েছে ৬৪.৭৬%।

রাজ্যে আক্রান্ত ১৭২৮৩ জন

রাজ্যে আক্রান্ত ১৭২৮৩ জন

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক ৫৭২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৭২৮৩ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৪৫১ জন।

কলকাতায় রেকর্ড সংখ্যক আক্রান্ত

কলকাতায় রেকর্ড সংখ্যক আক্রান্ত

কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন কলকাতার সঙ্গে পাল্সা চলছে উত্তক ২৪ পরগনার। এদিনও সব থেকে বেশি আক্রান্ত কলকাতায়, ১৭১ জন। গত ২৪ ঘন্টায় দার্জিলিং-এ ৭, জলপাইগুড়িতে ৬, উত্তর দিনাজপুরে ৮, দক্ষিণ দিনাজপুরে ২২, মালদহে ৫১, মুর্শিদাবাদে ২, নদিয়ায় ৭, পুরুলিয়ায় ১, বাঁকুড়ায় ৪, পশ্চিম মেদিনীপুরে ৭, পূর্ব মেদিনীপুরে ১০, পূর্ব বর্ধমানে ১, পশ্চিম বর্ধমানে ২, হাওড়ায় ৭৮, হুগলিতে ৩০, উত্তর ২৪ পরগনায় ১৩২, দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন।

কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৫৫৭৩ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৬৭৭ এবং ২৫৫৯ জন। কলকাতায় ৩২৭০ জনের করোনা মুক্তি ঘটেছে।

মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সক্রিয় আক্রান্তদের থেকে বেশি

মুক্তিপ্রাপ্তদের সংখ্যা সক্রিয় আক্রান্তদের থেকে বেশি

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১১৯৩ জন। গত ২৪ ঘন্টায় ৪০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি পেয়েছে কলকাতায়, ১৪৭ জন। ৫৫ জন ছাড়া পেয়েছেন হাওড়া জেলায়। উত্তর ২৪ পরগনায় ৪৩ জনের করোনা মুক্তি ঘটেছে। সুস্থ হওয়ার নিরিখে জাতীয় গড়ের থেকে অনেকটাই এগিয়ে রাজ্য। এদিন সুস্থ হওয়ার গড় শনিবারের থেকে বেড়েছে। ৬৪.৫৬% থেকে বেড়ে হয়েছে ৬৪.৭৬%।

মৃত্যু হয়েছে ১০ জনের

মৃত্যু হয়েছে ১০ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬৩৯-এ।

কলকাতায় মৃত্যু ৩৬৬ জনের

কলকাতায় মৃত্যু ৩৬৬ জনের

এদিন যে ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৭ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৯৭ জনের। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৯২ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+