রাজ্যে করোনা আক্রান্তের নিরিখে ফের রেকর্ড, কমল সুস্থতার হার! কলকাতায় মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল দেড় হাজারের গণ্ডি। এদিন আক্রান্তের সংখ্যা ১৫৬০ জন। শনিবার ১৩৪৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল দেড় হাজারের গণ্ডি। এদিন আক্রান্তের সংখ্যা ১৫৬০ জন। শনিবার ১৩৪৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২২ জন।

রাজ্যে আক্রান্ত ৩০,০১৩ জন
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৬০ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩০,০১৩ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৫০০ জন।

কলকাতায় রেকর্ড সংখ্যক আক্রান্ত
গত দিনগুলির মতো এদিনও কলকাতায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিনও কলকাতার ধারে কাছে পাওয়া যায়নি অন্য কোনও জেলাকে। এদিন কলকাতায়, ৪৫৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১, কোচবিহারে ৩৮, দার্জিলিং-এ ৩৬, কালিম্পং-এ ১, জলপাইগুড়িতে ৫৬, উত্তর দিনাজপুরে ৫৪, দক্ষিণ দিনাজপুরে ২৮, মালদহে ৫৯, মুর্শিদাবাদে ১৮, নদিয়ায় ১৭, বীরভূম ৪, বাঁকুড়ায় ১২, পশ্চিম মেদিনীপুরে ১২, পূর্ব মেদিনীপুরে ৫২, পূর্ব বর্ধমানে ৩, পশ্চিম বর্ধমানে ৬, হাওড়ায় ১২৭, হুগলিতে ৫৪, উত্তর ২৪ পরগনায় ৩৫৭, দক্ষিণ ২৪ পরগনায় ১৬১ জন আক্রান্ত হয়েছেন।
কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬০৮ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৬২৯ এবং ৩৯৫২ জন। কলকাতায় ৫৫৪১ জনের করোনা মুক্তি ঘটেছে।

এদিন মুক্তি পেয়েছেন ৬২২ জন
এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৫৮১ জন। গত ২৪ ঘন্টায় ৬২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায়, ১৫৩ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। যথাক্রমে ১১৭ ও ৯৮ জন।

কমেছে সুস্থতার হার
গত কয়েকদিনে সুস্থতার হার কমেছে। গত সপ্তাহের যেখানে সুস্থ হওয়ার গড় ছিল ৬৬. ২৪% , সেখানে রবিবার তা কমে দাঁড়িয়েছে ৬১.৯০%। শনিবার তা ছিল ৬৩.১১%।

মৃত্যু হয়েছে ২৬ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। শনিবারও ২৬ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৯৩২-এ।

কলকাতায় মৃত্যু ৪৯৯ জনের
এদিন যে ২৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৩ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৪৯৯ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৬৪ জনের। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এদিন উত্তর ২৪ পরগনায় ৩ জন ও হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications