Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়ছে উদ্বেগ! করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়, হোম আইসোলেশনে সোহিনী, ঋত্বিক চক্রবর্তী

ক্রমশ ভয়াল হচ্ছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় ১৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যাও বাংলাতে রেকর্ড হয়েছে। চিকিৎসকদের একাংশের ধারনা, ভোট বাংলাতে কার্যত কমিউনিটি ট্রান্সমিশন ঘটে গিয়েছে বাংলাতে। আর সেই কারণে এত ভ

ক্রমশ ভয়াল হচ্ছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় ১৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যাও বাংলাতে রেকর্ড হয়েছে। চিকিৎসকদের একাংশের ধারনা, ভোট বাংলাতে কার্যত কমিউনিটি ট্রান্সমিশন ঘটে গিয়েছে বাংলাতে। আর সেই কারণে এত ভয়াবহ আকার নিয়েছে পরিস্থিতি।

রাজনীতিবিদ থেকে প্রথম সারির একাধিক টলিউডের অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনা আক্রান্ত হওয়ার খবর আরও এক টলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের।

করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়

গত কয়েকদিন ধরেই শান্তিনিকেতনে 'কাব্বাডি কাব্বাডি'- র শুটিং চলছিল। শুটিং চলাকালীনই করোনাতে আক্রান্ত হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। গত কয়েক ধরে বোলপুরে 'কাব্বাডি কাব্বাডি'-র শ্যুটিং করছিলেন তিনি। কলকাতায় ফেরেন ২৪ এপ্রিল। এরপরেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার সামনে এসেছে। তবে তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। আতঙ্কের কিছু নেই। ডাক্তারদের পরামর্শেই পরিচালক চলছেন বলে জানা গিয়েছে। পরিবারের অন্যান্য সদস্যরাও এখনও পর্যন্ত সুস্থ রয়েছেন বলে খবর। তবে করোনার জন্য ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র ১০ শতাংশ ছবির কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে।

কি অবস্থা বাকি সদস্যদের

কি অবস্থা বাকি সদস্যদের

একাধিক অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে শুটিং চলছিল 'কাব্বাডি কাব্বাডি'। চিত্র পরিচালক করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে। যেমন অভিনেত্রী সোহিনী সরকার এক সংবাদমাধ্যমকে জানিয়ছেন যে, "আমি এখন ঠিক আছি। জ্বর নেই। তবে হোম আইসোলেশনে রয়েছি। তিনি ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমার বাড়িতে মা আছে তাই রণজয়ের বাড়িতে আছি। আমি ২১তারিখে কলকাতায় ফিরেছি। অন্যদিকে, কাবাডি দলের আর এক অভিনেতা ঋত্বিক চক্রবর্তী স্বাদ হারিয়েছিলেন। এখন যদিও তিনি স্বাদ গন্ধ ফিরে পেয়েছেন। শোনা যাচ্ছে আজ তাঁর করোনার ফলাফল জানা যাবে। ফলে তাঁর করোনা পরীক্ষার ফলাফল কোনদিকে আসবে সেদিকেই নজর।

করোনা আক্রান্ত হয়েছেন পরিচালকের ছেলেও

করোনা আক্রান্ত হয়েছেন পরিচালকের ছেলেও

ইতিমধ্যে বাংলাতে করোনা ভয়াল আকার নিয়েছে। গত কয়েকদিন আগেই কৌশিকের ছেলে উজান গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন। হোম আইসোলেশনেই ছিলেন তিনি। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলেই খবর।

আক্রান্ত হয়েছেন জিৎ-শুভশ্রী

আক্রান্ত হয়েছেন জিৎ-শুভশ্রী

করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির অভিনেতা জিৎ। আক্রান্ত হয়েছেন শুভশ্রীও। দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। সুস্থও রয়েছেন তারা। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তিথা বিজেপি প্রার্থী পার্নো মিত্রও। গত কয়েকদিন আগেই করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাহিত্যিক শঙ্খ ঘোষের। এরপরেই বুদ্ধদেব গুহের করোনাতে আক্রান্ত হওয়ার সামনে আসে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুও রেকর্ড ছাপিয়ে গেল মঙ্গলবার। করোনার গ্রাসে বাংলার দৈনিক সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। মঙ্গলবারের করোনা বুলেটিনে জানানো হয়েছে দৈনিক আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার। মৃত্যু ৭০-রএর ঊর্ধ্বে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬৪০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। এদিন ১৬৪০৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০৮২। এদিন মৃত্যু হয়েছে ৭৩ জনের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+