আম্ফান থেকে বাঁচতে ঘরে টানা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাগদায়
আম্ফান থেকে বাঁচতে ঘরে টানা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাগদায়
রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে আম্ফান ঝড়। আগাম সতর্কবার্তা পেয়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুরদহ গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ নুর ইসলাম বিশ্বাস নিজের ঘরের জিআই তার দিয়ে টানা দিচ্ছিলেন মঙ্গলবার সকালেl

প্রতিবেশীরা এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেনl
মৃত নুর ইসলামের স্ত্রী জানান ঝড়ের জন্য ঘরে টানা দিচ্ছিলেন নুর ইসলাম সেখান থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার l নুর ইসলাম বিশ্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখছে বাগদা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications