রক্তের হোলি খেলা হল খড়দায়! তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, সামনে আসছে বিস্ফোরক তথ্য
TMC Worker Murdered: গোটা রাজ্য যখন রঙের উৎসবে মাতোয়ারা সেই সময় রক্তে ভিজে গেল খড়দা। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ যুবককে কুপিয়ে খুন। রঙ লাগানোর নিয়ে বচসা। আর এরপরেই নৃশংস ভাবে খুন। মৃতের নাম অমর চৌধুরী বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল টিটাগড়ের ১৩ নম্বর ওয়ার্ডে। ঘটনার পরেই গোটা এলাকাজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবকের নাম পবন রাজভর বলে জানা যাচ্ছে। তবে পবন একা নয়, এর পিছনে আরও অনেকে আছে বলে দাবি। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে কেন এবং কীসের জন্য খুন তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই অমর চৌধুরীকে খুন (TMC Worker Murdered) করা হয়েছে। এমনকী এই ঘটনায় ঠিকাদার যোগও সামনে আসছে। সমস্ত কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

অন্যদিকে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং জানিয়েছেন, অমর খুবই ভালো ছিল। দীর্ঘ সময় তাঁর সঙ্গে থেকেই রাজনীতি করত। এমনকী যে সময় থেকে তৃণমূল ছাত্র পরিষদ করতেন সেই সময় থেকেই বিকার তাঁর সঙ্গে থেকেই রাজনীতি করতেন বলে দাবি বিকাশ সিংয়ের। কে বা কেন ওকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অভিযুক্তদের দ্রুত যাতে গ্রেফতার করে কড়া শাস্তি দেয় সেই দাবি জানিয়েছেন স্থানীয় ওই তৃণমূল কাউন্সিলার।
অন্যদিকে ধৃত পবনের রাজনৈতিক পরিচয় বলতে গিয়ে বিকাশ জানান, বিজেপি করত। বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে সে জড়িত পড়েছিল। এমনকী গত কয়েকমাস আগে জেলে গিয়েছিল বলেও দাবি। সম্প্রতি জেল থেকে বেরলেও এলাকায় অশান্তির আবহ সে তৈরি করেছিল বলেও মন্তব্য করেছেন তৃণমূল কাউন্সিলার। শুধু তাই নয়, অমরের সঙ্গে ধৃত পবনের মারপিঠ হয়েছিল বলেও দাবি।
বিকাশ সিংয়ের কথায়, ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে এলাকায় জয়শ্রী গেটের সামনে অপরের সঙ্গে ব্যাপক অশান্তি হয়। এমনকী দুজনের মধ্যে মারপিঠ হয় বলেও দাবি। সেই ঘটনাউ স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল বলেও দাবি। তৃণমূল কাউন্সিলারের এহেন দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনার জেরেই আজ রঙের উৎসবে পরিকল্পনা করেই অমরকে মারা হল? এই বিষয়টিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications